চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলবায়ু-ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে মানবপাচার রোধে তহবিল প্রকল্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:17 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
জনপ্রিয় জলবায়ু-ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে মানবপাচার রোধে তহবিল প্রকল্পের আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

জলবায়ু পরিবর্তনের কারণে আধুনিক দাসত্বের অবসান ঘটাতে উইনরক ইন্টারন্যাশনালের বাংলাদেশ প্রোগ্রাম আজ মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি উদ্বোধন করেছে ‘অগ্রযাত্রা’ প্রকল্প। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফাভ এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা ।

যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফাভ বলেন, ‘আগ্রাযাত্রা প্রকল্পটি বাংলাদেশ সরকারকে জলবায়ু পরিবর্তন কীভাবে মৎস্যজীবী এবং কৃষকদের উপর প্রভাব ফেলছে তা আরও ভালভাবে বুঝতে সাহায্য করবে এবং বাংলাদেশের দুর্বল জনগোষ্ঠীর মাঝে মানবপাচারের ঝুঁকি কমাতে সঠিক প্রমাণ সরবরাহ করবে।’

এই কর্মসূচি মানবপাচার ও জলবায়ু পরিবর্তন উভয় ক্ষেত্রেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের একসাথে কাজ করার প্রতিশ্রুতিকে তুলে ধরে। জলবায়ু অভিযোজন, সহনশীলতা এবং প্রশমন ব্যবস্থার বাস্তবায়নে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি এবং সম্পদ সংগ্রহে সহায়তা করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সহায়তায়, অগ্রযাত্রা প্রকল্পটি জলবায়ু পরিবর্তন, মানবপাচার এবং আধুনিক দাসত্বের মধ্যে যোগসূত্র নিয়ে জ্ঞানের পরিধি বাড়াবে। সারাদেশ থেকে প্রমাণ সংগ্রহের মাধ্যমে, প্রকল্পটি জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি ও মৎস্যজীবী পরিবারগুলোতে হওয়া সম্পত্তি ও জীবিকার ক্ষতির কারণে শোষণ ও মানবপাচারের ঝুঁকি হ্রাস করবে। প্রকল্পের মাধ্যমে কৃষি ও মৎস্যজীবীদের মাঝে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল জীবিকার ব্যবস্থা করা হবে। যা এই জনগোষ্ঠীর সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন ও পাচারের চ্যালেঞ্জকে স্থানীয় নীতিতে অন্তর্ভুক্ত করার রোডম্যাপ সরবরাহ করবে। প্রকল্পটি মানবপাচারের সম্ভাব্য শিকার এবং অতীতের ভুক্তভোগীদের রক্ষা করতে এবং পাচারকারীদের বিচার বাড়াতে সহায়তা করবে।

রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল ও পটুয়াখালীসহ বাংলাদেশের ১১টি জেলায় এই প্রকল্প বাস্তবায়িত হবে।

Tags: জলবায়ু পরিবর্তনযুক্তরাষ্ট্র দূতাবাস
Previous Post

আবাসিক ও শিল্পসহ সব পর্যায়ে আবারো বাড়ছে বিদ্যুতের দাম

Next Post

ধর্ষণের মামলায় খালাস পাওয়া আসামির হাইকোর্টে যাবজ্জীবন কারাদণ্ড

Next Post
বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন, ঢাকার প্রধান আদালত ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণের মামলায় খালাস পাওয়া আসামির হাইকোর্টে যাবজ্জীবন কারাদণ্ড

ইংল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এই ভারতের কাছে হারে লজ্জা দেখছেন না’ নাসের হুসেইন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT