চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রান্সকমের ৫ কর্মকর্তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:01 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2024
in - সেমি লিড, আদালত
A A
ঢাকা মহানগর আদালত, চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

জামিনের শর্ত অনুযায়ী পাসপোর্ট জমা না দেওয়ায় ট্রান্সকম গ্রুপের ৫ জন কর্মকর্তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার সিএমএম আদালত।

আজ ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার ওই ৫ কর্মকর্তার আইনজীবী জামিরুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

গত ২৫ ফেব্রুয়ারি রোববার আদালতে হাজির হয়ে আসামিদের পাসপোর্ট জমা দেওয়ার কথা ছিলো। তবে তারা হাজির না হলে আদালত এই আদেশ দেয়।

এর আগে গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার হওয়ার পরদিন শুক্রবার ট্রান্সকম গ্রুপের ৫ কর্মকর্তাকে জামিন দিয়ে রিমান্ড আবেদন নামঞ্জুর করে আদালত।

আসামিরা হলেন-ট্রান্সকম গ্রুপের আইন উপদেষ্টা ফখরুজ্জামান ভূঁইয়া, কর্পোরেট ফাইন্যান্স পরিচালক কামরুল হাসান ও আব্দুল্লাহ আল মামুন, ব্যবস্থাপক আবু ইউসুফ মোহাম্মদ সিদ্দিক এবং এসিসট্যান্ট কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মোসাদ্দেক।

অর্থ আত্মসাৎ, সম্পত্তি দখল ও অবৈধভাবে কোম্পানির শেয়ার হস্তান্তরের অভিযোগে রাজধানীর গুলশান থানায় গত বৃহস্পতিবার তিনটি মামলা করেন ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত লতিফুর রহমানের মেজো মেয়ে শাযরেহ হক।

তার মা ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান শাহনাজ রহমান, বড় বোন প্রতিষ্ঠানের সিইও সিমিন রহমান, সিমিন রহমানের ছেলে ট্রান্সকমের হেড অব ট্রান্সফরমেশন যরাইফ আয়াত হোসেনসহ ট্রান্সকম গ্রুপের ৫ কর্মকর্তাকে মামলার আসামি করা হয়।

ওইদিন গুলশান থেকে এই ৫ জন কর্মকর্তাকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।

Tags: আদালতজামিনট্রান্সকম
Previous Post

অগ্নিকাণ্ডে দাদি-নাতির মৃত্যু

Next Post

সাফ অনূর্ধ্ব-১৬ দল ঘোষণা বাংলাদেশের

Next Post
বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ফুটবল দল মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাফ অনূর্ধ্ব-১৬ দল ঘোষণা বাংলাদেশের

কুমিল্লা ক্রিকেটাররা মাঠে হাসিমুখে বসে আনন্দ উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালের আগে বড় সুখবর পেল কুমিল্লা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT