চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘১২ ম্যাচেই রান করবো’ -পাল্টা প্রশ্ন সোহানের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:25 অপরাহ্ন 25, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার সোহান মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলের চলতি আসরে সবচেয়ে ধারাবাহিক দল রংপুর রাইডার্স। সবার আগেই প্লে-অফ নিশ্চিত করেছে তারা। ১২ ম্যাচে ৯ জয়ে রয়েছে টেবিলের শীর্ষে। ব্যাট হাতে শুরুর দিকে দারুণ ছন্দে ছিলেন দলটির অধিনায়ক নুরুল হাসান সোহান। তবে ছন্দ হারিয়েছেন শেষ তিন ম্যাচে। প্লে-অফের আগে ফর্ম হারানোর বিষয়ে প্রশ্ন এসেছিল সোহানের কাছে, সেখানে উল্টো প্রশ্ন ছুড়ে বলেছেন, ‘১২ ম্যাচেই রান করবো?’

সোমবার প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। সন্ধ্যা সাড়ে ছটায় মিরপুরে গড়াবে লড়াই। ম্যাচের আগেরদিন বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন সেরে নিয়েছে সাকিব-সোহানরা। অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সোহান।

অফ-ফর্ম নিয়ে আসা প্রশ্নে সাংবাদিকের দিকেই প্রশ্ন ছুঁড়ে দিয়ে সোহান বলেছেন, ‘অফ ফর্ম বলতে, ১২ ম্যাচের মধ্যে ১২টিতেই রান করবো? ৫ ম্যাচে যে অবদান রেখেছি দেখেছেন? হয়তো আপনি আমাকে পছন্দ করেন না, না হলে খেলা বোঝেন না। খেলা বুঝলে, আমি যে জায়গায় খেলছি পরিসংখ্যান দেখবেন, দুইশোর উপরে রান করেছি, কোন জায়গায় ব্যাটিং করেছি কী থেকে কী করেছি এটা দেখে প্রশ্ন করা উচিত। সবসময় দলের জন্য অবদান রাখার চেষ্টা থাকে। দল কী চাচ্ছে। সেটা আমি দিতে পারছি কিনা এটাই মূল লক্ষ্য থাকে।’

এক ঝাঁক অলরাউন্ডার নিয়ে দল সাজিয়েছে রংপুর রাইডার্স। দলে আছেন সাকিব আল হাসান, মোহাম্মদ নবী ও জিমি নিশামের মতো তারকারা। এমন অভিজ্ঞ ক্রিকেটার থাকায় অধিনায়ক হিসেবে তার কাজ সহজ হয়ে গেছে বলে জানিয়েছেন সোহান।

‘একটা দলে যখন ৭টি বোলিং অপশন থাকে ৮-৯ পর্যন্ত আমাদের ব্যাটিংয়ের গভীরতা আছে। আমরা যেন আমাদের সেরাটা দিতে পারি সেটাই লক্ষ্য। যখন এই রকমের পেশাদার ক্রিকেটার থাকবে তখন অধিনায়কের জন্য আজ আরও সহজ হয়ে যায়।’

ছন্দে থাকা রংপুর প্লে-অফেও ছন্দ ধরে রাখতে চায়। কোয়ালিফায়ারে কুমিল্লার বিপক্ষেও সেরাটাই দিতে চান সোহানরা। ‘পুরো টুর্নামেন্টে ভালো খেলেছি। কিন্তু আমার কাছে মনে হয় কোয়ালিফায়ারের ওই নির্দিষ্ট দিনে কতটুকু ইনপুট দিতে পারছি সেটির ওপর অনেক কিছু নির্ভর করছে। অবশ্যই কুমিল্লা ভালো দল কিন্তু আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

‘ক্রিকেট সবসময় দলীয় খেলা, নির্দিষ্ট কোনো কিছু, নির্ভরশীলতার কিছু নেই। আমরা দল হিসেবে ভালো করছি। দলের সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করতেছে ভালো খেলার। আমরা ওইটাই কোয়ালিফায়ারে চেষ্টা করব, যাতে আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিতে পারি।’ বলেছিলেন রংপুর অধিনায়ক।

Tags: কুমিল্লা ভিক্টোরিয়ান্সবিপিএল-২০২৪রংপুর রাইডার্সলিড স্পোর্টসসোহান
Previous Post

জন্মদিনে সোনায় মোড়ানো কেক কেটে সমালোচনার মুখে উর্বশী!

Next Post

ডিজিটাল কুইজের মাধ্যমে মহান শহীদ দিবস পালন করলো ব্র্যাক ইউনিভার্সিটি

Next Post
ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মহান শহীদ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজিটাল কুইজের মাধ্যমে মহান শহীদ দিবস পালন করলো ব্র্যাক ইউনিভার্সিটি

তথ্য প্রতিমন্ত্রীর সাক্ষাৎকার, বাংলাদেশ-ফিলিস্তিন সম্পর্ক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ফিলিস্তিনের পাশে আছে: তথ্য প্রতিমন্ত্রী 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT