চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুজরাটে ভারতের দীর্ঘতম ক্যাবল সেতু উদ্বোধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:35 অপরাহ্ন 25, ফেব্রুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ভারতের গুজরাটে দীর্ঘতম ক্যাবল সেতুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও অন্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে গুজরাটের দ্বারকায় দেশটির দীর্ঘতম ক্যাবল সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর নামকরণ করা হয়েছে ‘সুদর্শন সেতু’।

এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রোববার ২৫ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকালে মোদি ২ দশমিক ৩২ কিলোমিটার দীর্ঘের সেতুটি উদ্বোধন করেন। ৯৭৯ কোটি রুপি ব্যয়ে নির্মাণ করা হয়েছে তারের এই সেতু। এটি পুরনো এবং নতুন দ্বারকার মধ্যে সংযোগ স্থাপন করবে।

সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন বক্তৃতায় নরেন্দ্র মোদি বলেছিলেন, এই সেতু পুরনো দ্বারকা ও নতুন দ্বারকার মধ্যে সংযোগ স্থাপন করবে। ভেট দ্বারকা গুজরাটের ওখা বন্দরের নিকটবর্তী একটি দ্বীপ। সেতুটি দ্বারকা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে তৈরি করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের দেবতা শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ‘সুদর্শন’ শব্দটি থেকে সেতুটির নামকরণ করা হয়েছে ‘সুদর্শন সেতু’। সেতুটির ফুটপাতটি ভগবদ গীতার শ্লোক ও শ্রীকৃষ্ণের ছবি দিয়ে সাজানো হয়েছে।

২০১৭ সালের অক্টোবরে ২ দশমিক ৩ কিলোমিটার দীর্ঘ এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ৪ লেনের এই সেতু ২৭ দশমিক ২০ মিটার চওড়া। সেতুটির প্রতি পাশে ২ দশমিক ৫০ মিটার চওড়া ফুটপাত রয়েছে।

Tags: উদ্বোধনগুজরাটভারত
Previous Post

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের পাশে থাকবে বিশ্বব্যাংক

Next Post

পিলখানা ট্র্যাজেডি: প্রিয়জন সারাজীবন বহন করে যাবে যে বেদনা!

Next Post
পিলখানা ট্র্যাজেডি স্মরণে বাংলাদেশি জনগণের শ্রদ্ধা নিবেদন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পিলখানা ট্র্যাজেডি: প্রিয়জন সারাজীবন বহন করে যাবে যে বেদনা!

অ্যাক্টর, অভিনেত্রী ও উপস্থাপকরা এসএজি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএজি অ্যাওয়ার্ড জিতলেন যারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT