চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:05 অপরাহ্ন 25, ফেব্রুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ইয়েমেনে সংঘর্ষের সময় ধোঁয়া ও অগ্নিকাণ্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন এবং ব্রিটিশ বাহিনী ইয়েমেনে হুথিদের ১৮টি লক্ষ্যবস্তুর ওপর নতুন করে হামলা চালিয়েছে।

শনিবার ২৪ ফেব্রুয়ারি এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের লোহিত সাগরের জাহাজে লাগাতার আক্রমণের কয়েক সপ্তাহ পরেযুক্তরাষ্ট্র ও ব্রিটেন নতুন করে এই হামলা চালায়।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, হামলাগুলো বিশেষভাবে হুতির ভূগর্ভস্থ অস্ত্রের ভান্ডার, ক্ষেপণাস্ত্র স্থাপনা, একমুখী হামলার মনুষ্যবিহীন বিমান ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার এবং একটি হেলিকপ্টারের সাথে যুক্ত ইয়েমেনের আটটি স্থানে ১৮টি হুথি লক্ষ্যবস্তুকে টার্গেট করে।

বিবৃতিতে অস্ট্রেলিয়া, বাহরাইন, ডেনমার্ক, কানাডা, নেদারল্যান্ডস এবং নিউজিল্যান্ডও স্বাক্ষর করেছে। এসব দেশ নতুন রাউন্ডের হামলায় অনির্দিষ্ট ‘সমর্থন’ দিয়েছে। এই অঞ্চলে বিদ্রোহীরা জাহাজে আক্রমণ শুরু করার পর থেকে এই মাসে দ্বিতীয় এবং চতুর্থ দফা হুথিদের বিভিন্ন স্থাপনায় যৌথ হামলা চালানো হলো।

বিবৃতিতে বলা হয়েছে, নভেম্বরের মাঝামাঝি থেকে হুথিরা বাণিজ্যিক ও নৌ জাহাজে ৪৫টিরও বেশি হামলা চালিয়েছে। বিশ্ব অর্থনীতির পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য এই হামলা হুমকিস্বরূপ।

ব্রিটেনের সাথে যৌথ অভিযান ছাড়াও যুক্তরাষ্ট্র আত্মরক্ষার্থে ইয়েমেনে হুথি অবস্থান এবং অস্ত্রশস্ত্রের বিরুদ্ধে বারবার একতরফা হামলা চালিয়েছে এবং লোহিত সাগরে বিমান ও ড্রোন ভূপাতিত করেছে।

পেন্টাগন প্রধান লয়েড অস্টিন হামলার পর একটি পৃথক বিবৃতিতে বলেছেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথে জীবন ও বাণিজ্যের অবাধ প্রবাহ রক্ষার জন্য প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র দ্বিধা করবে না।

তিনি বলেন, আমরা হুথিদের কাছে পরিষ্কার করে দেব যে- তারা যদি তাদের অযাচিত আক্রমণ বন্ধ না করে, যা মধ্যপ্রাচ্যের অর্থনীতির ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে এবং ইয়েমেন ও অন্যান্য দেশে মানবিক সহায়তা প্রদানে ব্যাঘাত ঘটায় তাহলে তারা পরিণতি ভোগ করবে।

হুথিরা বলেছে, গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েল-সংযুক্ত জাহাজগুলোকে টার্গেট করে তারা হামলা চালাচ্ছে।

Tags: ইয়েমেনযুক্তরাজ্যযুক্তরাষ্ট্রশুরু
Previous Post

খাড়িয়া ভাষায় কথা বলে মাত্র দুই বোন

Next Post

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের পাশে থাকবে বিশ্বব্যাংক

Next Post
বিশ্বব্যাংকের প্রতিনিধি বাংলাদেশে এসে ফুলের তোড়া গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের পাশে থাকবে বিশ্বব্যাংক

ভারতের গুজরাটে দীর্ঘতম ক্যাবল সেতুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও অন্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গুজরাটে ভারতের দীর্ঘতম ক্যাবল সেতু উদ্বোধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT