চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার গোল দিয়ে আর্সেনাল কোচ- ‘আরও হতে পারত’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:48 পূর্বাহ্ন 25, ফেব্রুয়ারি 2024
in ফুটবল, স্পোর্টস
A A
আর্সেনাল কোচের খুশি ও উল্লাস ফুটবল ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে আর্সেনাল। লিগে এবছরে কোনো ম্যাচেই হারেনি। আগের পাঁচ ম্যাচে ২১ গোল করা গানাররা অবশ্য চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পোর্তোর কাছে হেরেছে, তবে লিগে জয়ের ধারা ধরে রেখেছে। শেষ নিউক্যাসলের জালে গোল উৎসব করেছে মিকেল আর্তেতার দল। বড় ব্যবধানে জয়ের পর আর্তেতা বলছেন, আরও গোল দিতে পারতেন।

এমিরেটস স্টেডিয়ামে শনিবার রাতে নিউক্যাসলের বিপক্ষে ৪-১ গোলের জয় পেয়েছে আর্সেলান। দুই অর্ধেই দুটি করে গোল করেছে। শেষদিকে একটি গোল ফিরিয়ে দেয় নিউক্যাসল।

চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার পোর্তোর মাঠে ১-০ গোলে হেরে যায় আর্সেনাল। সেই ধাক্কা সামলে উঠতে দলটি খুব বেশি সময় নেয়নি। এতদ্রুত ঘুরে দাঁড়িয়ে যেভাবে মাঠে দাপট দেখিয়েছে, সেটি বড় সন্তুষ্টির জায়গা আর্তেতার।

ম্যাচ শেষে ৪১ বর্ষী আর্তেতা বলেছেন, ‘ম্যাচে আমাদের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। ম্যাচের তীব্রতা, প্রতিশ্রুতি, আগ্রাসন- সবকটিতেই আমরা পুরস্কৃত হয়েছি। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটির ফলাফলের কারণে হতাশ হয়ে কোনো লাভ নেই। সেই ম্যাচেও দেখিয়েছি জয়ের জন্য আমরা কতটা মরিয়া। আরও একবার তাদের সঙ্গে আমাদের দেখা হবে।’

‘আজকের ম্যাচে আরও গোল হতে পারত। তাতেই বোঝা যায় ম্যাচে আমাদের কতটা দাপট ছিল। এটা আমাদের ধরে রাখতে হবে। যে জায়গাগুলোয় উন্নতি করা সম্ভব, সেখানে উন্নতি করে যেতে হবে।’

পয়েন্ট টেবিলে আর্সেনালের অবস্থানও বলে দেয় শিরোপা দৌড়ে গানাররা বেশ ভালোভাবেই টিকে আছে। সমান ২৬টি করে ম্যাচ খেলেছে শীর্ষ তিন দল। লিভারপুল ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে, ম্যানচেস্টার সিটি ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে। ম্যানসিটির এক পয়েন্ট পিছিয়ে তিনে রয়েছে আর্সেনাল।

Tags: আর্তেতাআর্সেনালইপিএলনিউক্যাসলম্যানসিটিলিড স্পোর্টসলিভারপুল
Previous Post

পিলখানা হত্যাকাণ্ডের বেদনাবিধুর দিন

Next Post

গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

দিলাজপুরে বসন্ত উৎসব ও মেলার দৃশ্য, মানুষের ভিড় ও সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে বসন্ত উৎসব ও মেলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT