চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীদের কুসংস্কার ও সাম্প্রদায়িক চেতনায় বেড়ে উঠতে দেওয়া যাবে না: নাছিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:15 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2024
in শিক্ষা
A A
শিক্ষার্থীদের কুসংস্কার ও সাম্প্রদায়িক চেতনায় বেড়ে উঠতে দেওয়া যাবে না. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ২১ এর চেতনায় বাংলাদেশকে শেখ হাসিনার নেতৃত্বে পরিচালনা করতে চাই। আমাদের তরুণদের সমাজের উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। আগামীর ভবিষ্যৎকে কোন কুসংস্কার ও সাম্প্রদায়িক চেতনায় বেড়ে উঠতে দেওয়া যাবে না। তাদেরকে মননশীল মানসিকতায় প্রস্তুত করতে হবে। শুধুমাত্র লেখাপড়ার মাধ্যমে একজন শিক্ষার্থীকে মানুষ করা যায় না। তাদের সামাজিকতা, কর্তব্যবোধ ও দেশপ্রেম সম্পর্কে শিক্ষা দিতে হবে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে আরামবাগ হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা চাই আমাদের সন্তানেরা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত পরিবেশে বেড়ে উঠুক। শিক্ষা প্রতিষ্ঠান হবে সম্পূর্ণরূপে সন্ত্রাসমুক্ত পরিবেশে। শিক্ষাঙ্গনে কোন বাণিজ্য হতে পারেনা। শিক্ষাঙ্গন হবে পবিত্র। আমাদের শুদ্ধ মন ও বিবেকবোধ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে।আমাদের শিক্ষার্থীরা আমাদের দেখে শিখবে।

তিনি আরও বলেন,আমরা বীর বাঙালিরাই রক্ত ও জীবন দিয়ে আমাদের ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছি এবং সমগ্র বিশ্বে বিভিন্ন ভাষাভাষী মানুষকে উজ্জীবিত করতে সক্ষম হয়েছি। যে কারণে জাতিসংঘের ইউনেস্কো আমাদের এই মাতৃভাষা দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত দিয়েছে। যা আমাদের উজ্জীবিত করে এবং সম্মানিত করে। জাতিসংঘে এখন ৮টি ভাষা প্রচলিত আছে। আমাদের সরকার বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহারের উদ্যোগ নিয়েছে।

নাছিম বলেন, বাংলাদেশ এখন বিশ্বসভায় জাতির পিতার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেল হিসেবে সমাদৃত হয়েছে। উন্নয়ন কন্যা হিসেবে, মানবতার মা হিসেবে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার মাধ্যমে যে দক্ষতা ও যোগ্যতার পরিচয় দেশরত্ন শেখ হাসিনা দিয়েছেন তা বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদাকে আরও বাড়িয়েছে। আমরা হবো উন্নত ও আত্মনির্ভরশীল দেশ।আমরা ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলে আমাদের দেশকে বিশ্বসভায় তুলে ধরবো।

আরামবাগ হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন,আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনতার আগে থেকেই শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।  এই প্রতিষ্ঠানটি এতদিনেও কেন সরকারি হলো না, নিশ্চয়ই এর পেছনে কোন গভীর ষড়যন্ত্র রয়েছে।  সরকারি না হওয়ার কারণ খুঁজে বের করে তার সমাধানসহ এই শিক্ষা প্রতিষ্ঠানকে তার নিজস্ব ঐতিহ্য ও মর্যাদায় এগিয়ে নিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

আরামবাগ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খান মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাহাউদ্দিন নাছিমের সহধর্মিণী ডা. সুলতানা শামীমা চৌধুরী, সাবেক এমপি রওশনা আরা মান্নান, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মোজাম্মেল হক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিনু রহমানসহ শিক্ষক শিক্ষার্থীরা।

Tags: আ ফ ম বাহাউদ্দিন নাছিমআওয়ামী লীগ
Previous Post

ভারতে বাংলাদেশী শিক্ষার্থীদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

Next Post

সাবেক স্ত্রীকে দেয়া চিঠিতে যা লিখেছেন আলভেজ

Next Post
আলভেজের সাবেক স্ত্রীর সঙ্গে ছবি, উভয়ই সুন্দর পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক স্ত্রীকে দেয়া চিঠিতে যা লিখেছেন আলভেজ

দীপন, চলচ্চিত্র ও ইতিহাসের হারিয়ে যাওয়া অধ্যায় নিয়ে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দীপনের ছবিতে ইতিহাসের হারিয়ে যাওয়া অধ্যায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT