চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০০ টাকা করে বাড়ল দুই গ্যালারির টিকিটের দাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:18 অপরাহ্ন 23, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা বিপিএলে ডিআরএসের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। লিগপর্বের তুলনায় ১০০ টাকা করে বেড়েছে দুটি গ্যালারির টিকিটের দাম।

সর্বনিম্ন ৩০০ টাকায় পূর্ব গ্যালারির টিকিট কাটতে পারবেন দর্শকরা। আগে যেটি ছিল ২০০ টাকা। এছাড়া উত্তর ও দক্ষিণ গ্যালারির টিকিটের দাম ১০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।

গ্র্যান্ড স্ট্যান্ড (৳২৫০০), ভিআইপি স্ট্যান্ড (৳১৫০০) টাকা, ক্লাব হাউজ (৳৮০০) আগের দামেই আছে।

অনলাইনে বিসিবির ওয়েবসাইট থেকে টিকিট মিলবে শনিবার থেকে। এছাড়া মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শের-ই-বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেট (একাডেমি মাঠের কাছে) সংলগ্ন কাউন্টারে ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন পাওয়া যাবে টিকিট।

সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে এসব কাউন্টার।

সোমবার প্রথম কোয়ালিফায়ারে লড়বে বিপিএলের দশম আসরের শীর্ষে থাকা দুটি দল রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রাতে এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল।

Tags: টিকিটবিপিএল-২০২৪মিরপুরলিড স্পোর্টসশের-ই-বাংলা স্টেডিয়াম
Previous Post

উত্তাপ ছড়ানো ম্যাচে আবাহনীকে রুখে দিল মোহামেডান

Next Post

একই দিনে বাংলাদেশে হলিউডের তিন ছবি

Next Post
বাংলাদেশে একই দিনে মুক্তি পেয়েছে তিন হলিউড ছবি, বিভিন্ন ধরণের গল্প ও দর্শকদের জন্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

একই দিনে বাংলাদেশে হলিউডের তিন ছবি

তামিম ইকবাল ফিফটিতে ব্যাটিং করছেন, বরিশালের প্লে-অফের সম্ভাবনা জোরদার. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিমের ফিফটিতে প্লে-অফে বরিশাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT