চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোরহানুল হক সম্রাটের নতুন বই ‘যে আদালত বসে না কোথাও’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:25 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2024
in শিল্প সাহিত্য
A A
বইটির কভার যেখানে লেখা 'যে আদালত বসে না কোথাও'. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশিত হয়েছে বোরহানুল হক সম্রাট এর বই ‘যে আদালত বসে না কোথাও’। এর প্রচ্ছদ করেছেন অপূর্ব খন্দকার। আল-হামরা প্রকাশনী থেকে প্রকাশিত বইটির দাম রাখা হয়েছে ৩৫০ টাকা।

সাংবাদিকেরা নাকি সমাজের আয়না। লেখক সেই আয়না হওয়ার কাজটি করতে যেয়ে দীর্ঘ সাংবাদিকতা জীবনে অর্জন করেছেন বিচিত্র অভিজ্ঞতা। কখনো সম্মুখীন হয়েছেন রূঢ় বাস্তবতার। সেই ঝুলি থেকে তুলে ধরেছেন নানান ঘটনার প্রবাহ। সাথে যোগ হয়েছে তার অন্তর্দৃষ্টি সম্পন্ন উপলব্ধি।

এই বইটিকে মোটা দাগে নাগরিকের সাথে রাষ্ট্রের করা চুক্তির স্বরূপসন্ধানও বলা যায়। যেখানে উঠে এসেছে দেশের প্রচলিত ব্যবস্থার ভেতরে ঘুন পোকার মত লুকিয়ে থাকা অনিয়ম অনাচারের কথা। রয়েছে অযাচিত আশা। আছে সমাধানের প্রত্যাশাও।
এই দেশটা নিয়ে যারা ভাবেন, তাদের জন্য বইটি চিন্তার নতুন নতুন দুয়ার খুলতে সহায়ক ভূমিকা পালন করবে। উন্মোচিত হবে নতুন নতুন চিন্তা বিকাশ ও গবেষণার পথ।

সাংবাদিক বোরহানুল হক সম্রাটের লেখায় আছে সময়ের সুবিধাভোগীদের দাপটের চিত্র। বিত্তের প্রভাবে পাল্টে যাওয়া মানুষের মুখ। আছে সুবিধাভোগীদের বিভক্তিকর অবস্থান। শিক্ষা ও শিক্ষাব্যবস্থা লেখালেখির একটা প্রধান বিষয়। এ নিয়ে সম্রাটের কলম চলেছে সুনির্দিষ্টভাবে। আছে হাহাকার। একেকটা ভুল নিয়োগের অভিঘাত। আছে মেরুদণ্ডহীনতার প্রলাপ। আছে প্রত্যাশিত আচরণের আকাঙ্ক্ষা। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার সরকারি প্রচেষ্টাকে সমালোচনা করেছে কাঙ্ক্ষিত পদক্ষেপ নেয়ার তাগিদ থেকেই তুলে ধরেছে এ খাতের অযাচিত কিছু আয়োজন যা না হলে লাভ-ক্ষতির হিসেব আজ পাল্টে যেত।

করোনাকাল বিদায় নিলেও তার ক্ষতগুলো জমে আছে ওর লেখায়। ন্যয়বিচারের ক্ষুধা সম্রাটের আগেও ছিল। লেখাগুলোতে যা তার মতো করেই বার বার ফিরে এসেছে। সাহসী এসব সমালোচনায় ব্যক্তি, সমাজ, সরকার বা রাষ্ট্র সবাই লাভবান হতে পারেন যদি তাকে সেভাবে দেখা হয়। সম্রাট সেই আকাঙ্ক্ষাই তার কলমে রেখেছে।

Previous Post

কবে, কোথায়, কত টাকায় মিলবে বিপিএলের শেষ পর্বের টিকিট

Next Post

কোনো দলের কোচ হবেন না ক্লপ

Next Post
লিভারপুল কোচ জার্গেন ক্লপ মাঠে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোনো দলের কোচ হবেন না ক্লপ

কুয়েতে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে আলোচনা ও স্মরণসভা. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT