চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর গ্রাফিতি মুছে ধর্ষণবিরোধী গ্রাফিতি, জাবি ছাত্র ইউনিয়ন সভাপতি-সম্পাদক বহিষ্কার

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
10:45 পূর্বাহ্ন 21, ফেব্রুয়ারি 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
বাংলাদেশের সংবাদপত্রের জন্য চ্যানেল আই অনলাইন এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কলা ও মানবিকী অনুষদের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়ালচিত্র মুছে ধর্ষণ ও স্বৈরাচার বিরোধী গ্রাফিতি আঁকার ঘটনায় ছাত্র ইউনিয়নের সভাপতি অমর্ত্য রায় এবং সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলিকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে সন্ধ্যা ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত অনুষ্ঠিত এক বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে নিশ্চিত করেছেন রেজিস্ট্রার আবু হাসান। এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে আগামী বৃহস্পতিবার রাষ্ট্রীয় আইনে মামলা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷

আবু হাসান বলেন, বঙ্গবন্ধুর গ্রাফিতি মুছে ফেলার ঘটনায় তদন্ত কমিটির সুপারিশে অর্মত্য রায় ও ঋদ্ধ অনিন্দ্যকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে এবং আগামীকাল রাষ্ট্রীয় আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

এর আগে, গত ৭ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের দেয়ালে বঙ্গবন্ধুর গ্রাফিতি মুছে ধর্ষণবিরোধী গ্রাফিতি আঁকেন বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের একাংশের (অমর্ত্য রায়-ঋদ্ধ অনিন্দ্য) নেতা-কর্মীরা। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ১৫ ফ্রেব্রুয়ারী দুপুর থেকে জড়িতদের সর্বোচ্চ শাস্তিসহ তিন দফা দাবিতে টানা চারদিন অনশনে বসেন ছাত্রলীগের দুই নেতা৷

এরপর গত রবিবার রাতে অনশনকারীদের সাথে দেখা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম। এসময় তিনি জড়িতদের শাস্তির আশ্বাস দিয়ে অনশনকারীদের ডাবের পানি পান করিয়ে অনশন ভাঙান।

Tags: ছাত্র ইউনিয়নজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়বহিষ্কারসভাপতিসম্পাদক
Previous Post

পাকিস্তানে সরকার গঠন করতে যাচ্ছে পিএমএলএন-পিপিপি

Next Post

প্রবাসী শিশুদের বাংলা ভাষা-সংস্কৃতি শেখানো এক মায়ের গল্প

Next Post
প্রবাসী শিশুদের বাংলা ভাষা-সংস্কৃতি শেখানোর গল্পের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবাসী শিশুদের বাংলা ভাষা-সংস্কৃতি শেখানো এক মায়ের গল্প

আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিচার চলাকালীন দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক আদালতে চলছে ইসরায়েলের বিচার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT