চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজের সুস্থতা চেয়ে চেন্নাইয়ের বার্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:31 অপরাহ্ন 20, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মোস্তাফিজ সুস্থতার জন্য দোয়া চেন্নাই থেকে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাথায় বলের আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছিলেন মোস্তাফিজুর রহমান। শঙ্কা কেটে গেছে অবশ্য। ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে ঢাকায় টিম হোটেলে ফিরেছেন টাইগার পেসার। কাটার মাস্টারের দুর্ঘটনার খবর জেনে তার সুস্থতা কামনা করে বার্তা দিয়েছে আসন্ন আইপিলে মোস্তাফিজের দল চেন্নাই সুপার কিংস।

মঙ্গলবার মোস্তাফিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করে তার সুস্থতা কামনা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। লিখেছে, ‘তাড়াতাড়ি সুস্থতা আসুক, ফিজ। দ্রুত সুস্থ হয়ে ওঠো।’

গত রোববার দুপুরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন চলাকালে নেটে লিটন দাসকে বোলিং করছিলেন মোস্তাফিজ। একটি ডেলিভারির পর বোলিং মার্কে ফেরার সময় কোচের ডাক শুনে ঘুরে তাকান। তখন নেট থেকে একটি বল এসে আঘাত হানে মাথার বামপাশের পেছন দিকে। মাঠে কিছুক্ষণ প্রাথমিক সেবা দেয়া হয়। এসময় মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়। পরে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেয়া হয় ফিজকে।

আতঙ্ক ছড়ালেও দুর্ভাবনার কুয়াশা সরে যায় দ্রুতই। চোট পাওয়ার ঘণ্টা দুয়েকের মধ্যে জানা যায় সিটি স্ক্যান রিপোর্ট ইতিবাচক, বিপজ্জনক কিছু ধরা না পড়ায় আছেন শঙ্কামুক্ত। মঙ্গলবার দুপুরে হাসপাতাল ছাড়ার বিষয়টিও জানায় কুমিল্লা।

বিজ্ঞপ্তিতে বলেছে, ‘সোমবার রাতে মোস্তাফিজের দ্বিতীয় সিটি স্ক্যান করানো হয়। রিপোর্ট নিয়ে নিউরোসার্জন ও বিসিবির সাথে পরামর্শ করা হয়। বিসিবি তাকে ভ্রমণের ছাড়পত্র দেয়ার পর আকাশ পথে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতাল থেকে ঢাকার টিম হোটেলে পাঠানো হয়েছে।’

মোস্তাফিজের মাথার ক্ষত সেরে উঠছে, জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বলেছে, ‘তার ক্ষত পরিষ্কার এবং সেরে উঠেছে। মাথার ক্ষতস্থানে যে ৫টি সেলাই লেগেছিল, আগামী তিনদিন সেখানে ড্রেসিং করা হবে। ২৩ ফেব্রুয়ারি আবার নিউরোসার্জনের শরণাপন্ন হবেন তিনি।’

Tags: আইপিএল ২০২৪কুমিল্লা ভিক্টোরিয়ান্সচেন্নাইবিপিএল-২০২৪মোস্তাফিজলিড স্পোর্টস
Previous Post

রমজানে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ নিষিদ্ধ করবে ইসরায়েল

Next Post

পুরান ঢাকার বিপন্ন ঐতিহ্যকে তুলে ধরতে নতুন উদ্যোগ

Next Post
পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনা ও ঐতিহ্য সংরক্ষণ উদ্যোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরান ঢাকার বিপন্ন ঐতিহ্যকে তুলে ধরতে নতুন উদ্যোগ

চ্যানেল আই অনলাইন এর সাংবাদিক মোশাররফের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবনের চক্কর-এ মোশাররফ, ঈদে মুক্তি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT