চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের ‘প্রতিস্বর’ এখন বইমেলায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:21 অপরাহ্ন 20, ফেব্রুয়ারি 2024
in শিল্প সাহিত্য
A A
প্রতিস্বর বইমেলার বই ও সবুজ গাছের পাত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

সাহিত্যানুরাগী একদল ব্যাংকারদের লেখা বই অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে। এটিই বাংলাদেশের কোনো ব্যাংকের পাঠচক্রের সদস্যদের লেখা নিয়ে প্রথম কোনো বই।

ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের উদ্যোগে ব্যাংকের ৫৭ জন সহকর্মীর লেখা ৬৭টি ছোটগল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা ও রম্যরচনার বৈচিত্র্যময় সংকলন ‘প্রতিস্বর’ নামক বইটি অমর একুশে বইমেলা ২০২৪- এ প্রকাশিত হয়েছে।

বইটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের উৎসর্গ করা হয়েছে। বইটি বইমেলায় রচয়িতা প্রকাশনীর ৫৯০ নম্বর স্টলে এবং বিভিন্ন স্বনামধন্য বইয়ের দোকানেও পাওয়া যাচ্ছে।

ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন ইকরাম কবীরের নেতৃত্বে ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফে সদস্যদের একটি প্যানেল বইটি সম্পাদনা করেছে। ২২৪ পৃষ্ঠার বইটির ইলাস্ট্রেশন এবং ডিজাইন করেছেন প্রকাশক লুৎফুল হোসেন। বইটির মূল্য ৩০০ টাকা।

যেসব পাঠকরা এক বইয়ে বিভিন্ন ধারার সাহিত্যের স্বাদ নিতে পছন্দ করেন, তাদের জন্য বইটি হবে খুবই উপভোগ্য।

বইটি সম্পর্কে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে ব্র্যাক ব্যাংকের ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, ‘আমি সত্যিই অনেক আনন্দিত যে, আমাদের সহকর্মীরা মিলে এই বইটি প্রকাশের উদ্যোগ নিয়েছেন। এমন পদক্ষেপের জন্য পুরো ব্র্যাক ব্যাংক পরিবার গর্বিত। ব্র্যাক ব্যাংকে আমরা এমন একটি কর্মপরিবেশ নিশ্চিত করি, যেখানে আমাদের সহকর্মীরা তাদের পেশাগত এবং ব্যক্তিগত- উভয় জীবনেই সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটানোর সুযোগ পান। আমি আশা করি, আমাদের রিডিং ক্যাফে সদস্যদের পাশাপাশি অন্যান্য সহকর্মীরাও বুদ্ধি ও সৃজনশীলতার বিকাশে তাদের ভালো কাজগুলো অব্যাহত রাখবেন।’

এমন একটি বই প্রকাশের স্বপ্ন দেখা থেকে বাস্তবায়ন পর্যন্ত আবেগ এবং প্রত্যয়ের সাথে এর পেছনে দিনরাত পরিশ্রম করেছেন ব্র্যাক ব্যাংকেরই একদল বইপ্রেমী। ব্যাংকের পাঠচক্রটির সৃষ্টি হয়েছিল সাহিত্যপ্রেমী একদল পড়ুয়াদের সম্মিলিত প্রচেষ্টায়, যারা সাহিত্যের প্রতি তীব্র অনুরাগ লালনের পাশাপাশি সহকর্মীদের মাঝে সহযোগিতা এবং সমালোচনামূলক চিন্তাভাবনাকে উৎসাহিত করেন। প্রতিমাসে রিডিং ক্যাফে সদস্যরা একটি বই পড়েন এবং এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে সকলে একত্রিত হন।

রিডিং ক্যাফে হচ্ছে, একটি সহায়ক এবং বুদ্ধিবৃত্তিক কর্মপরিবেশ গড়ে তোলার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের অব্যাহত প্রচেষ্টার একটি নিদর্শন। আর্থিক জগত এবং সাহিত্য জগতের মধ্যে থাকা ব্যবধান দূর করার মাধ্যমে ব্র্যাক ব্যাংকের লক্ষ্য হচ্ছে, একটি আলোকিত, চিন্তাশীল এবং পেশাদার সমাজ গঠনে ভূমিকা রাখা। কর্মীদের পেশাগত ও ব্যক্তিগত জীবনে বিকাশের পাশাপাশি প্রতিষ্ঠানের ওয়ার্ক-কালচার উন্নয়নে ব্র্যাক ব্যাংকের যে অবিচল প্রতিশ্রুতি রয়েছে, এই বুক ক্লাবের সৃষ্টি তার-ই সাথে সাদৃশ্যপূর্ণ।

Tags: অমর একুশে বইমেলা ২০২৪ব্র্যাক ব্যাংক
Previous Post

প্লে-অফে চট্টগ্রাম, নিশ্চিত হল কুমিল্লারও

Next Post

জানা গেল আইপিএল শুরুর দিনক্ষণ

Next Post
আইপিএল ক্রিকেট দলের খেলোয়াড়রা একত্রে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জানা গেল আইপিএল শুরুর দিনক্ষণ

ভয়ঙ্কর মুখের সঙ্গে অন্ধকারে জ্বলন্ত প্রদীপের আলো. Channel i News - চ্যানেল আই নিউজ

ভয়ার্ত লুকে এ কোন মাধবন!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT