চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবনের প্রথম ছবি ‘চক্কর ৩০২’, পোস্টারে কে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:14 অপরাহ্ন 20, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
চাক্কর ৩০২ সিনেমার পোস্টার, যেখানে একজন অভিনেতা পেছন থেকে দৃশ্য দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজ্ঞাপন ও নাট্য নির্মাতা হিসেবে বহু আগে সুনাম অর্জন করেছেন শরাফ আহমেদ জীবন। যার ক্যারিয়ার শুরু হয়েছিল মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে। পরে কাজল আরেফিন অমির বেশ কিছু নাটক দিয়ে অভিনেতা হিসেবেও তুমুল পরিচিতি পেয়েছেন তিনি।

এখন অভিনেতা হিসেবে তিনি কারো কাছে বোরহান ভাই, কেউবা তাকে লাবু কমিশনার বলে ডাকেন! সম্প্রতি আলোচনা তৈরি করেছেন ক্রাইম রিপোর্টার হালিম চরিত্রে!

তবে অভিনেতা পরিচয়ের বাইরে শরাফ আহমেদ জীবন মূলত মনে প্রাণে একজন নির্মাতা। শখের বশে অভিনয়ে এসে যে পরিচিত পেয়েছেন সেটিতে তিনি ‘উপরী পাওয়া’ মনে করেন।

গ্রামীণফোন, বাংলালিংক, রবি, আকাশসহ অসংখ্য নামিদামি পণ্য টিভিসি ও নাটকের স্রষ্টা জীবন ক্যারয়ার শুরু করেছিলেন সিনেমা বানানোর স্বপ্ন নিয়ে। অবশেষে সেই স্বপ্ন পূরণ হচ্ছে। তার পরিচালিত প্রথম ছবি হলো ‘চক্কর ৩০২’।

২০২১-২২ অর্থ বছরে ৬৫ লাখ টাকা সরকারী অনুদান পাওয়া এই সিনেমাটি ইতোমধ্যে পুরো শুটিং শেষ করেছেন নির্মাতা জীবন। জানা যায়, বর্তমানে চক্কর-এর পোস্ট প্রোডাকশন চলছে। কবে মুক্তি সেই ঘোষণাও শিগগির দেবেন বলে জানালেন।

তার আগে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জীবন তার প্রথম সিনেমা ‘চক্কর ৩০২’ এর নাম ঘোষণা দেন।

যেখানে দেখা যাচ্ছে, ব্ল্যাক শেডে উদ্বিগ্ন দৃষ্টিতে কেউ একজন পিস্তল হাতে দাঁড়িয়ে আছেন। তার চারপাশটা ঘুর্ণায়মান! পোস্টারটি দেখে অনেকেই জানতে চাচ্ছেন কিন্তু কে তিনি?

এ বিষয়ে এখনই মুখ খুলতে চাইলেন না নির্মাতা জীবন। জানালেন, এ মাসের শেষে হয়তো পোস্টারের রহস্য রাখা মানুষটির নাম ও লুক উন্মোচন করবেন।

চৌধুরী সাহেবের ফ্রি অফার, সিরিয়াস কথার পরের কথা, হাওয়াই মিঠাই আবার তোরা সাহেব হ সহ বহু দর্শক প্রিয় নাটকের এই পরিচালক জানান, এই গল্পটি যদি অনুদান না পেতেন, তবে নিজেই হয়তো অন্যভাবে বানানোর চেষ্টা করতেন।

চক্কর ৩০২ সিনেমার পোস্টার, আসছে শিগগির. Channel i News - চ্যানেল আই নিউজ শরাফ আহমেদ জীবনের ভাষ্য, চক্কর’র গল্পটি মানবিক স্পর্শের। যেহেতু অনুদান মিলেছে এতে আরও বাজেট যুক্ত করে বড় আয়োজনে প্রোপার সিনেমা বানানোর চেষ্টা করেছি। কারণ, আমার কাছে আরও গল্প থাকলেও এই গল্পে আমার ‘একটু বেশি আগ্রহ’।

যেকোনো ঘটনার সাথে “প্রথম” শব্দটা জুড়ে দিলেই তার মধ্যে কেমন যেন আলাদা অনূভুতি চলে আসে! এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন! সেটা প্রথম প্রেম কিংবা প্রথম বাবা হওয়ার মতো! শরাফ আহমেদ জীবন বলেন, প্রথম সিনেমা’র প্রথম ক্যাম্পেইন আপলোড করতে গিয়ে ঠিক সে-রকম অনুভূতি হচ্ছে। বুক ধড়ফড় করছে, মনের গভীরে খুব কান্না আসছে। তবে এই অনুভূতি আনন্দের! আমাদের প্রথম সিনেমা ‘চক্কর ৩০২’ এর জন্যে সকলের ভালোবাসা প্রত্যাশা করি!  পোস্টার শেয়ার করে ফেসবুকে এমন অনুভূতিই লিখলেন জীবন।

Tags: অভিনয়অমিকাজল আরেফিন অমিক্যারিয়ারজীবনপূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রফারুকীমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনশরাফ আহমেদ জীবনসহকারীসিনেমা
Previous Post

শিশু আয়ানের মৃত্যু তদন্তে হাইকোর্টের নতুন কমিটি গঠন

Next Post

একুশের চেতনায় আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে চলতে প্রধানমন্ত্রীর আহ্বান

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশের চেতনায় দেশের উন্নয়নের আহ্বান জানান।. Channel i News - চ্যানেল আই নিউজ

একুশের চেতনায় আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে চলতে প্রধানমন্ত্রীর আহ্বান

খুশি দম্পতি সমুদ্রের পাশে নৌকায় ভ্রমণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্চেই বিয়ের পিঁড়িতে বসছেন পুলকিত-কৃতি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT