চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আকাশের গুমোট ভাব বিষয়ে যা বলছে আবহাওয়া অধিদপ্তর

আবদুল কাদের রাকিব by আবদুল কাদের রাকিব
1:06 অপরাহ্ন 20, ফেব্রুয়ারি 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ধোঁয়ায় আচ্ছন্ন আকাশের নিচে রাস্তায় মানুষ ও যানবাহন. Channel i News - চ্যানেল আই নিউজ

তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পরিষ্কার হতে থাকে আকাশ। তবে আজ সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আকাশের গুমোট ভাব দেখে অনেকে আবারও শীত কিংবা বৃষ্টির সম্ভাবনার কথা ভাবছেন। গুমোট এই আবহাওয়া বৃষ্টির আগমনীর পাশাপাশি শীতের বিদায়বার্তা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি চ্যানেল আই অনলাইনকে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, আকাশের এমন গুমোট ভাব দ্রুত কেটে যাবে। তবে কিছুদিন একদম পরিষ্কার দেখা নাও যেতে পারে। কুয়াশাচ্ছন্ন কিংবা মেঘলা আকাশের চিহ্ন থেকে যাবে কয়েকদিন। আজ সন্ধ্যা পর দেশের কয়েকটি স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর আগামীকাল থেকে আকাশ কিছুটা পরিষ্কার দেখা যাবে। ধীরে ধীরে বিদায় নেবে শীত।

তিনি আরও বলেন, ‘এখন যেহেতু আবহাওয়ার ট্রানজিশন পিরিয়ড চলছে, তাই সন্ধ্যার দিকে সামান্য বৃষ্টি হতে পারে। ঢাকায় না হলেও রংপুর, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।’

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি বিশ্লেষণে দেখা যায়, রাতের শেষদিকে তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে এবং ভোরে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আগামী দুই থেকে তিন দিন এই পরিস্থিতি চলতে পারে।

এতে আরও বলা হয়, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় আজ বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল বিভাগসহ কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Tags: আজকের আবহাওয়াবৃষ্টির সম্ভবনামেঘলা আকাশ
Previous Post

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে নাপোলির কোচ বরখাস্ত

Next Post

বিএনপি নালিশ করতে যায় মার্কিন দূতাবাসে: ওবায়দুল কাদের 

Next Post
বিএনপি নেতারা মার্কিন দূতাবাসে নালিশ করতে যান. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নালিশ করতে যায় মার্কিন দূতাবাসে: ওবায়দুল কাদের 

বঙ্গবন্ধু বিচ ও বীর মুক্তিযোদ্ধা বিচের পাশে সুগন্ধা বিচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের সুগন্ধা বিচকে 'বঙ্গবন্ধু বিচ' নামকরণ, পাশে 'বীর মুক্তিযোদ্ধা বিচ'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT