চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রস্তুতি নিখুঁত ছিল না, আপনাদের হতাশ করলে দুঃখিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:15 পূর্বাহ্ন 20, ফেব্রুয়ারি 2024
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশি অ্যাথলেট ইমরান দৌড়ে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বর্ণপদক ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টের ফাইনালে দৌড়েছিলেন ইমরানুর রহমান। তবে মুকুট ধরে রাখতে পারার হতাশা নিয়েই তাকে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ছাড়তে হয়। কোনো পদকই তার গলায় ঝোলেনি। চতুর্থ হয়েই ইভেন্ট শেষ করেন বাংলাদেশের দ্রুততম মানব।

ইরানের তেহরানে চলমান আসরে সোমবার ৬ দশমিক ৬৭ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ হন ইমরানুর। এরপর নিজের ফেসবুক স্ট্যাটাসে সমর্থকদের জন্য দিয়েছেন স্ট্যাটাস।

বাংলাদেশি স্প্রিন্টার লিখেছেন, ‘ইরানের তেহরানে এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে এইবার প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি কম হয়েছে। প্রস্তুতি নিখুঁত ছিল না। কিন্তু তবুও আমি ভালো একটি প্রচেষ্টা নিয়েছিলাম। যদি আমি আপনাদের হতাশ করে থাকি, সেজন্য দুঃখিত। আমি সব সময়ের মতো সমর্থনের জন্য ভীষণ কৃতজ্ঞ। আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। ইনশাআল্লাহ।’

গত বছর কাজাখস্তানে ৬ দশমিক ৫৯ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছিলেন ইমরানুর। এবার ফাইনালে এর চেয়ে বেশি সময় নিয়ে দৌড় শেষ করেন। শুরুতেই পিছিয়ে পড়ায় শেষ দিকে জোর চেষ্টা করেও চ্যাম্পিয়ন হতে পারেননি।

সম্প্রতি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হওয়া জাতীয় অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টে সেরা হন ইমরানুর। টানা চতুর্থবারের মতো দেশের দ্রুততম মানব হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর এই অ্যাথলেট ১০.৩৬ সেকেন্ড সময় নিয়েছিলেন।

Tags: ইমরানুরইরানএশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপতেহরানফেসবুকবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

এটিএম শামসুজ্জামানকে হারানোর ৩ বছর

Next Post

জিরোনার হারে স্বস্তিতে রিয়াল

Next Post
রিয়াল মাদ্রিদ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জিরোনার হারে স্বস্তিতে রিয়াল

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রস্তুতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT