ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের কারণে বাংলাদেশ-রাশিয়া সম্পর্কে প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি ও জাতীয় পার্টি ভাঙতে সরকারের হাত থাকার অভিযোগের বিষয়ে তিনি বলেছেন, অন্যদের নিয়ে ক্ষমতাসীনদের মাথাব্যথা নেই।







