চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাজবল কৌশল ফাঁস হয়ে গেছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:45 পূর্বাহ্ন 19, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট সিরিজ শুরুর আগেই ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বলেছিলেন, ভারতের বোলিং লাইনআপ ও স্পিন কন্ডিশনের কারণে ‘বাজবল’ ক্রিকেট খুব একটা কার্যকর হবে না। ভনের সেই কথাই যেন ফলতে শুরু করেছে। রাজকোটে তৃতীয় টেস্টে টিম ইন্ডিয়ার কাছে সফরকারীদের ৪৩৪ রানের বিশাল হারে বেশ শঙ্কিত ভন। তার মতে বাজবলের কৌশল ফাঁস হয়ে গেছে।

সিরিজের তৃতীয় টেস্টে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তার ও জাদেজার জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৪৫ রানের সংগ্রহ আনে স্বাগতিকরা। বেন ডাকেটের সেঞ্চুরিতে ৩১৯ রানে থেমে যায় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে নেমে যশস্বী জয়সওয়ালের ডাবল সেঞ্চুরিতে ৪ উইকেটে ৪৩০ রানে ইনিংস ঘোষণা দেয় ভারত। আগের ১২৬ রানের লিডসহ ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড় করায় ৫৫৬ রানের। রানতাড়ায় ১২২ রানে গুটিয়ে যায় ইংলিশবাহিনী।

পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে প্রথমটিতে জিতলেও পরের দুটিতে হেরে ২-১ ব্যবধানে পিছিয়ে ইংল্যান্ড। রাজকোট টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ডের ব্যাটিং ধসের আগে ভন বলেছিলেন, ইংল্যান্ডের ‘বাজবল’ পদ্ধতি ভারতীয় কন্ডিশনে ফাঁস হয়ে গেছে।

৪৯ বর্ষী ভন বলেন, ‘আমি ভয় পাচ্ছি যে এই সপ্তাহে বাজবলের রহস্য ফাঁস হয়ে গেছে। এটি যখন কাজ করে তখন দুর্দান্ত। প্রথম টেস্টটি এমন একটি পিচে ছিল যা সব ধরণের খেলাই কার্যকর ছিল। তবে শেষ দুটির পিচ বাজবল খেলার জন্য একেবারেই উপযুক্ত ছিল না।

ভারতের জয়ের জন্য শেষ সেশন শুরুর আগেই ভন ভবিষ্যদ্বাণী করেছিলেন , ইংল্যান্ড ‘বাজবল’ যুগে প্রথমবারের মতো নাকাল হতে চলেছে। এমনকি সিরিজের তৃতীয় ম্যাচ দেখে তাই মনে হয়েছে। তবে পুরোপুরি বাজবলের জন্য এমনটা না হয়ে অগোছালো ক্রিকেট খেলার কারণেও থ্রি লায়নদের ব্যাটিং ধস হতে পারে বলে মনে করছেন সাবেক এই অধিনায়ক।

‘আসুন সত্যিটা বলি, সিরিজে ইংল্যান্ড অগোছালোও হতে পারে। তারা বাজবল যুগেও ম্যাচ হেরেছে। কিন্তু তারা এভাবে ধসে যায়নি। এমনটি প্রথমবার হল। এমনকি দলটি গত দুই বছরে যে সব ম্যাচ হেরেছে, তখনো আপনি ইতিবাচক দিকগুলোই পেয়েছেন। তাদের কিন্তু এভাবে ধসে যেতে দেখেননি।’

‘তবে এটি আসলে জেগে উঠার মতো একটি বার্তা দেয়। মানসম্পন্ন দলগুলোর বিপক্ষে এভাবে কার্যকর নাও হতে পারে। সাধারণ জ্ঞানকে প্রাধান্য দেয়া উচিৎ। আমি মনে করি ‘বাজবল’ সর্বত্র কাজ নাও করতে পারে।’

Tags: ইংল্যান্ডভারতভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজমাইকেল ভনরাজকোট টেস্টলিড স্পোর্টস
Previous Post

লাগামহীন `কিশোর গ্যাং’, লাগাম টানার এখনই সময়

Next Post

বাবা হচ্ছেন বরুণ ধাওয়ান

Next Post
বাবা হচ্ছেন বরুণ ধাওয়ান, গর্ভবতী স্ত্রীর সাথে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা হচ্ছেন বরুণ ধাওয়ান

ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা উল্লাসে ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঁচি টেস্টে নেই বুমরাহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT