চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুহম্মদ খসরুকে হারানোর পাঁচ বছর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:06 পূর্বাহ্ন 19, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
বই পড়ছেন একজন বৃদ্ধ ব্যক্তি, পেছনে বইয়ের স্তূপ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিন্ন ধারার চলচ্চিত্র আন্দোলনের পথিকৃৎ ছিলেন মুহম্মদ খসরু। তার নামটিই যেন একটি প্রতিষ্ঠান। ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি প্রয়াত হন সুস্থ চলচ্চিত্র আন্দোলনের পুরোধা এই ব্যক্তিত্ব।

তার প্রয়াণ দিনে তাকে স্মরণ করে প্রতি বছরেই থাকে নানা আয়োজন৷ এ বছরেও হচ্ছে না ব্যতিক্রম। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় লালমাটিয়া কলাকেন্দ্রে রয়েছে আড্ডালাপ ‘খসরু সঙ্গ’। অনুষ্ঠানটির সঞ্চালক মইনুদ্দীন খালেদ।

ওয়াকিলুর রহমান, কামরুল হাসান মিথুন
ও অমিতাভ সরকারের পরিকল্পনা ও উপস্থাপনায় থাকবে খসরুকে নিয়ে ভিডিওচিত্র—আলোকচিত্র—নথিপত্রের স্থাপনা প্রদর্শনী।

সুস্থ চলচ্চিত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাড়াও বাংলা চলচ্চিত্রের অন্যতম পত্রিকা ‘ধ্রুপদী’ ও ‘চলচ্চিত্র’ এর সম্পাদক ছিলেন মুহম্মদ খসরু। এছাড়া বেশ কয়েকটি গ্রন্থের প্রণেতাও তিনি।

প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা রাজেন তরফদারের বিখ্যাত চলচ্চিত্র ‘পালঙ্ক’-এ সহকারি পরিচালক হিসেবে কাজ করেছেন।

হাসান আজিজুল হকের লেখা ‘নামহীন গোত্রহীন’ অবলম্বনে একটি চিত্রনাট্য তৈরি করেছিলেন অনেকদিন আগে, এটি নিয়ে চলচ্চিত্র নির্মাণেরও স্বপ্ন দেখেছিলেন। রাষ্ট্রীয় অনুদানের জন্য জমাও দিয়েছিলেন দুবার, কিন্তু অনুদান পাননি। শেষ পর্যন্ত অর্থাভাবে তার স্বপ্ন স্বপ্নই থেকে যায়।

উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব ঋত্বিক ঘটকের একটি সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন ৭০-এর দশকে। যা ধ্রুপদী পত্রিকায় প্রকাশিত হয়। পরে এই সাক্ষাৎকারটি উপমহাদেশের বিভিন্ন পত্রিকায় পুনর্মুদ্রণ হয়েছে।

Tags: খসরুধ্রুপদীমুহম্মদ খসরুলিড বিনোদনসিনেমা
Previous Post

রাতে স্বর্ণ ধরে রাখার লড়াই ইমরানুরের

Next Post

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকায় যানজট

Next Post
বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের কারণে দীর্ঘ যানবাহনের সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকায় যানজট

প্রধানমন্ত্রী বিমান থেকে নামছেন, বিমানবন্দরে স্বাগত জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানি থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT