চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফ্ল্যাশব্যাক’-এ রহস্যময় কৌশিক-বুবলী!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:03 পূর্বাহ্ন 18, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর সাংবাদিক ও কলাকুশলীরা ছবি তোলার সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতায় ‘ফ্ল্যাশব্যাক’ শিরোনামের সিনেমায় অভিনয় করছেন চিত্রনায়িকা শবনম বুবলী। রাশেদ রাহা ও খায়রুল বাসার নির্ঝরের গল্পে সিনেমাটিতে তার সঙ্গে আরও অভিনয় করছেন পশ্চিমবঙ্গের পরিচালক-অভিনেতা কৌশিক গাঙ্গুলি ও অভিনেতা সৌরভ দাস।

খায়রুল বাসার নির্ঝরের চিত্রনাট্য ও সংলা‌পে থ্রিলারধর্মী সিনেমাটির ফার্স্টলুক মুক্তি পায় গত মাসে। এবার প্রকাশ্যে এসেছে সিনেমাটির টিজার। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে সিনেমার টিজার প্রকাশ করা হয়।

৪৪ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারে সৌরভ-বুবলী ছাড়াও দেখা গেছে অভিনেতা কৌশিক গাঙ্গুলি ও রজতাভ দত্তকে।

চলচ্চিত্রটিতে জনপ্রিয় অভিনেতা অঞ্জনের চরিত্রে অভিনয় করা কৌশিক গাঙ্গুলি রহস্যময় এক চরিত্রে হাজির হয়েছেন। মাথায় কালো রঙের কাউবয় টুপি, গায়ে জড়ানো ওভারকোটের সঙ্গে হাতে একটি ঝোলানো ব্যাগ নিয়ে পাহাড়ি পথে হেঁটে যেতে দেখা গেছে তাকে।

অন্যদিকে ডিকে ও শ্বেতা চরিত্রে যথাক্রমে অভিনয় করা সৌরভ দাস ও বুবলীকে দেখা গেছে বিভিন্ন রূপে। ভবঘুরে ডিকেকে কখনো দেখা গেছে শ্বেতাকে নিয়ে বনের ভেতর দৌড়াতে আবার কোনো ক্যাসিনোতে ফুর্তির মেজাজে। তবে চলচ্চিত্র নির্মাতা শ্বেতা চরিত্রটি রহস্যের জন্ম দিয়েছে। টিজারে নির্মাতা রাশেদ রাহা শ্বেতা চরিত্রটি খোলাসা না করলেও, তাকে ঘিরেই যে গল্প আবর্তিত হয়েছে তা আন্দাজ করা যাচ্ছে।

সিনেমাটির দৃশ্যধারণ হয়েছে কলকাতা ও পশ্চিমবঙ্গ রাজ্যের ডুয়ার্সে। চলতি বছরেই সিনেমাটি মুক্তি পাবে ভারতের বড় পর্দায়। এর যৌথ প্রযোজনায় আছেন নারায়ণ চট্টোপাধ্যায় ও কাজী জাফরিন মুন।

Tags: কৌশিকবুবলীলিড বিনোদন
Previous Post

‘কথা’য় আফসানা মিমির মুখোমুখি শর্মিলা ঠাকুর

Next Post

দূষিত শহরের তালিকায় ঢাকা শীর্ষে

Next Post
ঢাকায় ধুলাবালু ও ধোঁয়ার কারণে দূষণ বেশি, জনজীবন ব্যাহত. Channel i News - চ্যানেল আই নিউজ

দূষিত শহরের তালিকায় ঢাকা শীর্ষে

নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ডে সানি লিওনের ছবি, বাংলার খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ডে সানি লিওনের নাম-ছবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT