বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বাঙালি যখন অনড়, তখন ধর্মের দোহাই দিয়ে আরবি হরফে বাংলা লেখার ষড়যন্ত্র করতে থাকে পাকিস্তান সরকার। এ নিয়ে কমিটি করে কয়েক দফা বৈঠক করলেও ছাত্রসমাজের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত তা টেকেনি। মুক্তিকামী বাঙালি সংগ্রাম করেই প্রতিষ্ঠা করেছে মাতৃভাষার অধিকার।







