পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবসে বর্ণিল হয়ে উঠে একুশে বইমেলা। উৎসবের রঙে বইমেলা পরিণত হয় জনসমুদ্রে। মাঝামাঝি সময়েও মেলায় আসছে নতুন নতুন বই। কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজকে নিয়ে লেখা ‘মাটির মানুষ শাইখ সিরাজ’ বইটি মেলায় এনেছে চন্দ্রাবতী একাডেমি।







