চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হৃদয় ঝড়ে খুলনার টানা পঞ্চম হার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:51 অপরাহ্ন 14, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার টানা পঞ্চম হারের পর উল্লাসে ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলের চলতি আসরে প্রথম সেঞ্চুরিটা পেয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তাওহীদ হৃদয়। দুর্দান্ত ঢাকার বিপক্ষে খেলেছিলেন ৫৭ বলে ১০৮ রানের ইনিংস। চট্টগ্রাম পর্বে স্বাগতিকদের বিপক্ষে কোনো রান না করে ফিরতে হয়েছিল। তবে খুলনা টাইগার্সের বিপক্ষে এই টপঅর্ডার ফিরেছেন বীরদর্পে। তার ঝড়ো ইনিংসে টানা পঞ্চম জয়ের দেখা পেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্যদিকে আসরে প্রথম চারে ম্যাচে জয় পেলেও টানা পঞ্চম হার দেখল খুলনা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার দিনের প্রথম ম্যাচে টসে জিতে আগের ব্যাটের সিদ্ধান্ত নেন খুলনার অধিনায়ক এনামুল হক বিজয়। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৬৪ রানের সংগ্রহ গড়ে রূপসা পাড়ের দলটি। জবাবে নেমে ১৬.৩ ওভারে ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে কুমিল্লা।

আগে ব্যাটে নেমে খুলনার ব্যাটাররা তেমন বড় কোনো ইনিংস খেলতে পারেননি। ২০ বলে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন এভিন লুইস। এছাড়া আফিফ হোসেন ৩৩ বলে ২৯, মাহমুদুল হাসান জয় ১৯ বলে ২৮, অ্যালেক্স হেলস ১৭ বলে ২২, ওয়েন পার্নেল ১১ বলে ২০ রান ও এনামুল হক বিজয় ১৩ বলে ১৮ রানের ইনিংস খেলেন। বাকী ব্যাটারদের কেউ পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে।

কুমিল্লার হয়ে মইন আলী ও ম্যাথু ফোর্ড দুটি করে উইকেট নেন। এছাড়া আলিস ও মোস্তাফিজ নেন একটি করে উইকেট।

রানতাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি ‍কুমিল্লার। দ্বিতীয় ওভারেই ফিরে যান ওপেনার লিটন দাস। ৩ বলে ২ রান করেন। ৪.৩ ওভারে ৪৪ রানে দ্বিতীয় উইকেট হারায় কুমিল্লা। উইল জ্যাকস ফিরে যান ১০ বলে ১৮ রান করে।

৭.৩ ওভারে জনসন চার্লসের উইকেট হারায় কুমিল্লা। ৮ বলে ১৩ রান করেন এই ক্যারিবীয়ান ব্যাটার। জাকির আলী অনিককে নিয়ে পরে হাল ধরেন একপ্রান্ত আগলে রাখা তাওহীদ হৃদয়। দুই ব্যাটারের অবিচ্ছিন্ন ৮৪ রানের জুটিতে জয় নিশ্চিত হয় কুমিল্লার।

সাতটি করে চার ও ছক্কায় ৪৭ বলে ৯১ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তাওহীদ হৃদয়। তিন ছক্কা ও দুই চারে ৩১ বলে ৪০ রান করেন জাকির।

খুলনার হয়ে ওয়েন পার্নেল, মুকিদুল ইসলাম ও নাহিদ রানা একটি করে উইকেট নেন।

Tags: কুমিল্লা ভিক্টোরিয়ান্সখুলনা টাইগার্সবিপিএল-২০২৪লিড স্পোর্টসহৃদয়
Previous Post

দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প

Next Post

গণমাধ্যম ও সাংবাদিকতার মূল কাজ সরকারকে জবাবদিহিতায় আনা: তথ্য প্রতিমন্ত্রী

Next Post
বাংলাদেশ প্রেস কাউন্সিলের অনুষ্ঠানে বক্তা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গণমাধ্যম ও সাংবাদিকতার মূল কাজ সরকারকে জবাবদিহিতায় আনা: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে সাংবাদিকদের দাবির সঙ্গে একমত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT