চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নাটক তো এমনই হওয়া উচিত’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:56 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
নাটকের প্রচারনায় দুই নারী ও এক পুরুষ, ব্যাকগ্রাউন্ডে গাছ ও পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

এখনও যারা সুন্দর একটি গল্পকেই নাটক নির্মাণের জন্য প্রধান মনে করেন, তাদের মধ্যে অন্যতম তরুণ নির্মাতা সেরনিয়াবাত শাওন। নির্মাণের মধ্য দিয়ে তিনি তুলে ধরেন সমকালের নানা শ্রেণিপেশার মানুষের জীবনঘনিষ্ঠ গল্প।

তবে এবার পুরোপুরি রোমান্টিক একটি গল্পের নাটক নিয়ে হাজির শাওন। নাটকের নাম ‘১০০ বিঘা ফুল বাগান’। নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার ও সাফা কবীর।

ভালোবাসা দিবস সামনে রেখে ভিজ্যুয়াল সিন এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ফুলপ্রেমী খায়রুল বাসার ও সাফা কবীরের নাটকটি! যেখানে মাত্র দুদিনেই দেখা হয়েছে ১ মিলিয়ন বার! কম সময়ে ১০ লাখ ভিউয়ের পাশাপাশি নাটকটি নিয়ে হাজারের বেশী মানুষ ইতিবাচক মন্তব্য করেছেন।

নাটকটি দেখে ফারুক খান নামের এক দর্শক লিখেছেন, “নাটক তো এমনই হওয়া উচিত। ওহ্ কি বলবো, নাটকের পরিচালক ও অভিনয়দের কে অনেক অনেক ধন্যবাদ।”

সাজেদুল সাজু নামের এক দর্শক ইউটিউবে লিখেছেন,“অসম্ভব ভালোলাগায় মনটা ভরে গেল। চমৎকার অভিনয় খায়রুল বাসার ও সাফা কবীর।’ প্রিন্স নামের একজন লিখেছেন, আমার জীবনে সেরা রোমান্টিক নাটক দেখলাম। মাহবুব নামের এক দর্শক লিখেছেন, “রুচিশীল একটা গল্প। খায়রুল বাসার এর অভিনয়। সাফা কবীরের এযাবৎ সবচেয়ে সুন্দর অভিনয়।”

ওয়াহিদ নামের আরেক দর্শক লিখেছেন, “স্নিগ্ধ সুন্দর একটি গল্প। কল্পনার অনুভূতি জুড়ে বিশুদ্ধ বাতাস বয়ে দিয়ে গেলো। অসাধারণ অভিনয় সবার , বিশেষ করে খায়রুল বাসার দুর্দান্ত।” নীলিমা লিখেছেন,“মন খারাপ ছিলো নাটকটা দেখে ভালো হয়ে গেলো। যতই বলি ভালোবাসা বলতে কিছু নেই, তবু কোথাও যেনো সুন্দর সম্পর্ক দেখলে মন হেসে ওঠে।”

শুধু নাটকের গল্প কিংবা খায়রুল বাসার ও সাফা কবীরের অভিনয় নয়, অনেকে প্রশংসা করেছেন নির্মাতা শাওনেরও। শামীম মিয়া নামের এক দর্শক নাটকটি দেখে লিখেছেন,“সুস্থ মস্তিষ্কের পরিচালক এখনো আছে, খুব ভাল লাগছে।” আরেকজন দর্শক লিখেছেন, “অসম্ভব সুন্দর গল্পটা। নির্মাতাকে অনেক অনেক ধন্যবাদ, টিকটকের যুগেও এতো সুন্দর ভালোবাসার নাটক উপহার দেওয়ার জন্য।”

Tags: ইউটিউবখায়রুল বাসারগল্পদর্শকনাটকসাফা কবীরসিনেমাসেরনিয়াবাত শাওন
Previous Post

ছয় মাসের ব্যবধানে দুই সন্তানের জন্ম!

Next Post

মিয়ানমার সীমান্ত অঞ্চলগুলোতে বাড়বে নিরাপত্তা ঝুঁকি: নিরাপত্তা বিশ্লেষক

Next Post
সীমান্তে নিরাপত্তা বাহিনী টহল দিচ্ছে, সেনা সদস্যরা সতর্ক অবস্থানে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমার সীমান্ত অঞ্চলগুলোতে বাড়বে নিরাপত্তা ঝুঁকি: নিরাপত্তা বিশ্লেষক

চেতনানাশক ওষুধের ছিনতাইকারী গ্রেপ্তার, পুলিশ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

যেভাবে চেতনানাশক ওষুধ মিশিয়ে ছিনতাই করত ‘মামা পার্টি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT