চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালোবাসা দিবসে চ্যানেল আইয়ে শাকিব-অপুর ‘সম্রাট’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:53 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
শাকিব খান ও অপু বিশ্বাস চ্যানেল আই অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০৬ সালে এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রে প্রথম জুটি বাঁধেন শাকিব খান ও অপু বিশ্বাস। তাদের অভিনীত প্রথম সিনেমাই তুমুল ব্যবসা করে। এই জুটি রাতারাতি সবার নজরে চলে আসে।

এরপর টানা ৭০টির মতো সিনেমা করে দর্শকের প্রিয় জুটিতে পরিনত হন শাকিব-অপু। এই জুটির ৭২তম সিনেমা ‘সম্রাট’। মোস্তফা কামাল রাজ পরিচালিত এই ছবিটি এবারের ভালোবাসা দিবসে সম্প্রচার করবে চ্যানেল আই। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে দেখানো হবে।

‘সম্রাট: দ্য কিং ইজ হিয়ার’ ২০১৬ সালে বড় পর্দায় মুক্তি পায়। অর্কি প্রোডাকশন ও সিনেমাওয়ালার সহযোগিতায় টাইগার মিডিয়া লিমিটেডের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেন জাহিদ হাসান অভি।

এতে কেন্দ্রীয় চরিত্রে শাকিব খান ও অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করেন ইন্দ্রনীল সেনগুপ্ত এবং মিশা সওদাগর। চলচ্চিত্রে দু’জন কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড মাফিয়া ডনের পতনের বিবরণ দেওয়া হয়েছে।

এই সিনেমার একাধিক গান শ্রোতা দর্শকের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এই সিনেমার সুর ও সংগীতায়োজন করেছেন আরেফিন রুমি, ইমরান মাহমুদুল, স্যাভি গুপ্ত ও ডাব্বু ঘোষাল। সিনেমায় সর্বমোট ৭টি গান রয়েছে। এগুলোর গীত রচনা করেছেন যথাক্রমে জনি হক, রবিউল ইসলাম জীবন, জাহিদ হাসান অভি, ঋদ্ধি বড়ুয়া ও অনুপ কুমার বিশ্বাস। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন আরেফিন রুমি, ইমরান মাহমুদুল, শাদাব হাশমি, কোনাল ও শত্রুজিৎ দাশগুপ্ত।

Tags: অপু বিশ্বাসইন্দ্রনীলচ্যানেল আইভালোবাসা দিবসমিশালিড বিনোদনশাকিব খানসম্রাটসিনেমা
Previous Post

ভারতের প্রবীণতম টেস্ট ক্রিকেটার গায়কোয়াড়ের মৃত্যু

Next Post

ছয় মাসের ব্যবধানে দুই সন্তানের জন্ম!

Next Post
নবজাতকের পরীক্ষা করছেন ডাক্তার, জন্মের পর প্রথম স্পর্শ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয় মাসের ব্যবধানে দুই সন্তানের জন্ম!

নাটকের প্রচারনায় দুই নারী ও এক পুরুষ, ব্যাকগ্রাউন্ডে গাছ ও পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নাটক তো এমনই হওয়া উচিত’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT