চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে প্রবেশকালে বাধার মুখে ইংলিশ ক্রিকেটার রেহান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:55 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার রেহান বল হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ইংলিশ ক্রিকেটার শোয়েব বশিরের ভিসা জটিলতার রেশ কাটেনি এখনও। এরই মধ্যে যুক্ত হয়েছে আরেকটি ঘটনা। এবার রাজকোট বিমানবন্দরে অনেকটা সময় আটক থাকতে হয়েছে আরেক পাকিস্তানি বংশোদ্ভূত ইংলিশ স্পিনার রেহান আহমেদকে। পরে অবশ্য বিকল্প ব্যবস্থায় তাকে টিম হোটেলে পৌঁছে দেয়া হয়।

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টি খেলে বিশাখাপত্তম থেকে ইংল্যান্ড ক্রিকেট দল চলে যায় সংযুক্ত আরব আমিরাতে। আবুধাবিতে ১০ দিন কাটিয়ে গতকাল ভারতে ফিরেছে দলটি। তৃতীয় টেস্টের ভেন্যু রাজকোটের বিমানবন্দরেই বিব্রতকর অবস্থায় পড়েন রেহান। ভারতের অভিবাসন কর্মকর্তারা আটকে দেন তরুণ এই লেগ স্পিনারকে।

সিঙ্গেল এন্ট্রির ভিসা হওয়াতে শুরুতে রেহানকে ভারতে প্রবেশের অনুমতি দেয়া হয়নি। ইংল্যান্ড ক্রিকেটাররা সিরিজের মাঝখানে আবুধাবিতে অবসর কাটাতে যাওয়াতেই এমন বিব্রতকর অবস্থার মুখে পড়েন ১৯ বর্ষী রেহান।

সিঙ্গেল এন্ট্রির ভিসা নিয়ে যারা ভারতে প্রবেশ করেন, তারা ভারত ছাড়ার পর ভিসার মেয়াদ থাকলেও ওই ভিসা নিয়ে দ্বিতীয়বার ভারতে প্রবেশ করতে পারেন না। তাদের নতুন করে ভিসা নিতে হয়। যে কারণে বিমানবন্দরে বাধার মুখে পড়েন পাকিস্তানি বংশোদ্ভূত এই ক্রিকেটার।

পরে স্থানীয় কর্তৃপক্ষ স্বল্পকালীন ব্যবস্থা নিয়ে একটা সমাধান করে দেয়। সোমবার সন্ধ্যার মধ্যে ইংল্যান্ডের ক্রিকেটার ও কোচিং স্টাফের সবাই টিম হোটেলে পৌঁছতে পারেন তিনি। ইংল্যান্ডের ম্যানেজমেন্টের আশা, ২৪ ঘণ্টার মধ্যে সমস্যার পুরোপুরি সমাধান হয়ে যাবে।

এর আগে সিরিজের শুরুতে ইংল্যান্ড দলে অভিষেকের অপেক্ষায় থাকা অফস্পিনার শোয়েব বশিরও পড়েছিলেন ভারতের ভিসা জটিলতায়। পাকিস্তানি বংশোদ্ভূত এ ইংলিশম্যান সে সময় দলের সঙ্গে যেতে পারেননি। সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরে গেলে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। পরে অবশ্য সেই সমস্যার সমাধান করে দলের সঙ্গে যোগ দেন শোয়েব।

Tags: ইংল্যান্ডভারতভারত-ইংল্যান্ড টেস্টভিসা জটিলতারেহানলিড স্পোর্টসশোয়েব
Previous Post

সুকেশের বিরুদ্ধে থানায় হেনস্তার অভিযোগ করলেন জ্যাকলিন

Next Post

বাবা ও মায়ের কাছে জাপানি ৩ শিশুকে ভাগাভাগি করে দিলেন হাইকোর্ট

Next Post
জাপানি তিন শিশুকে বাবা ও মায়ের কাছে ভাগাভাগি করে দিলেন হাইকোর্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা ও মায়ের কাছে জাপানি ৩ শিশুকে ভাগাভাগি করে দিলেন হাইকোর্ট

প্রাকৃতিক পরিবেশে সুন্দরী নারী, হালকা হাসি ও রঙিন পোশাক. Channel i News - চ্যানেল আই নিউজ

মা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন মাহিরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT