চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর একদিন ইরানে না থাকার আফসোস ফারিণের!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:11 পূর্বাহ্ন 12, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
বাংলাদেশি তরুণী হাসিমুখে রোডটপে দাঁড়িয়ে, শহর ও পাহাড়ের পেছনে সূর্যাস্তের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের অভিনীত বাংলা ছবি ‘ফাতিমা’র ওয়ার্ল্ড প্রিমিয়ারে নির্মাতা সহ উপস্থিত ছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এই ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য পুরস্কার পেলেন ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী।

কিন্তু পুরস্কার ঘোষণার ঠিক একদিন আগে তিনি ইরান ছেড়ে আসেন৷ রবিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফারিণকে ইস্টার্ন ভিস্তা বিভাগের বিচারকরা পুরস্কৃত করেন।

সরাসরি উপস্থিত থেকে পুরস্কারটি গ্রহণ করতে না পারার আফসোস তাই ফারিণের কণ্ঠে!

রবিবার দিবাগত রাতে আনন্দ সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন ফারিণ। পুরস্কারের বিষয়টি জানিয়ে তিনি বলেন, আমার ফিল্ম “ফাতিমা” এর জন্য ইস্টার্ন ভিস্তা বিভাগে আমাকে ‘ক্রিস্টাল সিমোর্গ’ পুরস্কার দিয়ে সম্মানিত করার জন্য ৪২ তম ফজর চলচ্চিত্র উৎসবকে ধন্যবাদ। নিজের হাতে পুরস্কার পাওয়ার জন্য আরও একদিন থাকতে পারলাম না কিন্তু পরিচালক ধ্রুব হাসান ভাইয়া আমার পক্ষ থেকে পুরস্কারটি নিয়েছেন এর চেয়ে আনন্দঘন মুহূর্ত হয় না।

তিনি আরো বলেন, আমার কাজকে ভালবাসার জন্য জুরিকে ধন্যবাদ এবং তেহরানে আমি যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি তার জন্য আপনাদের ধন্যবাদ। এটি সত্যিই একটি স্বপ্নের মুহূর্ত ছিল।

‘ফাতিমা’ পরিচালনা করেন ধ্রুব হাসান। এটি তার নির্মিতি প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি। এদিকে ছবিটি ফারিণের শুটিং করা প্রথম ছবি! যার শুটিং শুরু হয় ২০১৭ সালে। ধ্রুব হাসানের নির্মাণে ছবিটির দীর্ঘ শুটিং-ভ্রমণ শেষ হয় ২০২৩ সালে জুনে। ৭ বছরের ভ্রমণে ‘ফাতিমা’র বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেন ইয়াশ রোহান, পান্থ কানাই, মানস বন্দ্যোপাধ্যায়, আয়শা মনিকাসহ অনেকেই।

এবারের ‘ফজর’ চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়েছে ‘অ্যাবাউট মাজনুন’ সিনেমাটি। ‘মর্নিং অব এক্সিকিউশন’র জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন বেহরউজ আফখামি।

‘মর্নিং অব এক্সিকিউশন’ চলচ্চিত্রের জন্য আরাস্তু খোশরাজম জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মারাল বানিয়াসাদি। ‘পারভিন’ এ অনবদ্য অভিনয়ের জন্য এ পুরস্কার জিতেছেন তিনি।

Tags: তাসনিয়া ফারিণফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবফাতিমালিড বিনোদন
Previous Post

১০ পয়েন্ট পিছিয়ে, তবুও শিরোপার ‘হাল ছাড়ছেন না’ জাভি

Next Post

ঢাবিতে আমার ভাষার চলচ্চিত্র: প্রথম দিনে থাকছে যেসব ছবি

Next Post
বাংলাদেশের বিভিন্ন চলচ্চিত্রের ছবি, দর্শকদের জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবিতে আমার ভাষার চলচ্চিত্র: প্রথম দিনে থাকছে যেসব ছবি

গোদাগাড়ী-মুর্শিদাবাদ নৌ-রুটের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্বোধন হচ্ছে গোদাগাড়ী-মুর্শিদাবাদ নৌ-রুট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT