চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষমা চেয়ে বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন হাঙ্গেরির প্রেসিডেন্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:19 অপরাহ্ন 11, ফেব্রুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা সহ প্রেসিডেন্টের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু যৌন নির্যাতন মামলার এক আসামিকে ক্ষমা করে দেওয়ায় বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন হাঙ্গেরির প্রেসিডেন্ট কাতালিন নোভাক। এছাড়াও তিনি শিশুর পরিবার এবং দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে বলেছেন, ‘আমি যাদের কষ্ট দিয়েছি এবং যেসব ভুক্তভোগীর মনে হয়েছে যে আমি তাদের সমর্থন করিনি, আমি তাদের কাছে ক্ষমাপ্রার্থী।

রোববার (১১ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শনিবার দেশটির এক টেলিভিশনে সরাসরি তার পদত্যাগের কথা জানান। কাতালিন নোভাক বলেন, ‘আমি পদত্যাগ করছি। শিশু ও পরিবার রক্ষার পক্ষে আমি আছি, ছিলাম এবং থাকব।’

গত বছরের এপ্রিলে পপ ফ্রান্সিসের বুদাপেস্ট সফরের সময় নোভাক কর্তৃক ২৫ জন আসামিকে ক্ষমা করে দেওয়ার তালিকা প্রকাশের পর তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। মূলত সেই ২৫ জনের একজন অনাথ আশ্রমের সহকারী পরিচালক। তার বসের শিশুদের ওপর চালানো যৌন নিপীড়নের বিষয়টি ধামাচাপা দিতে সহায়তা করেন তিনি।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নোভাকের পদত্যাগের আহ্বান জানিয়েছে হাঙ্গেরির প্রধান বিরোধী দলগুলো। পরে নিজের ভুলের কথা স্বীকার করে ৪৬ বছর বয়সী নোভাক বলেন, ‘আমি আমার পদ থেকে সরে দাঁড়াচ্ছি।’

নোভাকই প্রথম নারী, যিনি হাঙ্গেরির প্রেসিডেন্ট হয়েছিলেন। ২০২২ সালের মার্চ মাসে তিনি এ দায়িত্ব নিয়েছিলেন। দেশটির প্রেসিডেন্ট পদটি মূলত আলংকারিক।

Tags: হাঙ্গেরি
Previous Post

শবে বরাতের তারিখ জানা যাবে আজ

Next Post

মুম্বাইয়ের মার্কিন দূতাবাস উড়িয়ে দেওয়ার হুমকি

Next Post
মুম্বাইয়ের মার্কিন দূতাবাসের সামনে রঙিন আলোয় আলোকসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

মুম্বাইয়ের মার্কিন দূতাবাস উড়িয়ে দেওয়ার হুমকি

বাংলাদেশ ক্রিকেটাররা জোড়া হাত মিলিয়ে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পূজারার দাওয়াতের অপেক্ষায় অশ্বিনরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT