চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌথভাবে সরকার গঠনে নওয়াজ শরীফের তোড়জোড়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:26 পূর্বাহ্ন 11, ফেব্রুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
নওয়াজ শরীফের সঙ্গে রাজনৈতিক নেতাদের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার পর পেরিয়ে গেছে ৫২ ঘণ্টা। এখনও ঘোষণা হয়নি চূড়ান্ত ফলাফল। সাবেক দুই প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং ইমরান খান উভয়ই নিজেদের জয়ী দাবি করেছেন।

রোববার ১১ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত জাতীয় পরিষদে মোট ২৬৫টি আসনের মধ্যে ২৫৬টির বেসরকারি ফলাফল ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন। পাকিস্তানের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া ফলাফল অনুযায়ী, পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৯৩ আসনে জয়লাভ করেছে।

পাকিস্তানের একক দল হিসেবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৭৩টি আসনে জয়ী হয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ। ফলাফলে ৫৪টি আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ৯৩টি আসনে। তবে, এককভাবে সরকার গঠন করতে হলে কোনো রাজনৈতিক দলকে দেশটির জাতীয় পরিষদের ২৬৬টি আসনের মধ্যে ১৩৪টি আসনে জয়ী হতে হবে।

ইমরান খানের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা বেশি জয় পেলেও যৌথভাবে সরকার গঠনের জন্য এরইমধ্যে তোড়জোড় শুরু করেছে নওয়াজ শরীফ।

পাকিস্তানের নির্বাচন কেন্দ্রিক নানা নাটকীয়তার মধ্যে ‘বন্ধ’ করে দেওয়া হয়েছে মাইক্রো ব্লগিং সাইট এক্স। বুধবার পাকিস্তানে ঘটা সহিংসতার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ ‘আইন-শৃঙ্খলা বজায় রাখতে’ এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায়।

নির্বাচনের ফলাফল প্রকাশ শুরু হওয়ার পর যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ভোটের সময় নির্বাচনি স্বাধীনতার ওপর বিধিনিষেধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, এই নির্বাচনে সব দলকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হয়নি।

Tags: পাকিস্তান নির্বাচন
Previous Post

একদলীয় কর্তৃত্ববাদী শাসনের যাঁতাকলে দেশবাসী: সিপিবি

Next Post

ভালোবাসার মানুষের সাথে আজ প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার দিন

Next Post
প্রেমিক ও প্রেমিকার হাত ধরে থাকা ছবি, ভালোবাসার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালোবাসার মানুষের সাথে আজ প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার দিন

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা গণহত্যায় দায়ীদের বিচারের মুখোমুখি করার পরামর্শ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT