চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্দিওলা ৯৯.৯৯ শতাংশ নিশ্চিত, ট্রেবল জিতবে না ম্যানসিটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:38 অপরাহ্ন 10, ফেব্রুয়ারি 2024
in ফুটবল, স্পোর্টস
A A
গার্দিওলা ফুটবল মাঠে চিন্তিত মুখে ফোনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার সিটির হয়ে গত মৌসুমটা দারুণ কাটিয়েছিলেন দলটির কোচ পেপ গার্দিওলা। জিতেছিলেন ‘ট্রেবল’ শিরোপা। তবে চলতি মৌসুমে আগের বারের সেই সাফল্যের পুনরাবৃত্তির কোনো সম্ভাবনা দেখেন না এ স্প্যানিশ কোচ। তার মতে, পরপর দুই মৌসুমে ট্রেবল জয়ের কাজ এক প্রকার অসম্ভব। যদিও তিন প্রতিযোগিতার সবগুলোতেই এখনো দারুণভাবে টিকে আছে তার দল।

গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিল ম্যানসিটি। গার্দিওলার দল আগে ইংলিশ ক্লাবগুলোর মধ্যে এই তিন শিরোপা জয়ের নজির আগে ছিল কেবল ম্যানচেস্টার ইউনাইটেডের। স্যার অ্যালেক্স ফার্গুসনের কোচিংয়ে ১৯৯৮-৯৯ মৌসুমে এই কীর্তি গড়েছিল ইউনাইটেড।

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার সন্ধ্যার এভারটনের বিপক্ষে মাঠে নামবে ম্যানসিটি। ওই ম্যাচে জয় পেলেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠবে গার্দিওলার দল। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তাকে ট্রেবল জয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল।

৫৩ বর্ষী গার্দিওলা বলেন, ‘এটি একটি রূপকথা। এবার ট্রেবল জেতা আগেরবারের চেয়ে কঠিন। আমরা এভারটনকে হারানোর চেষ্টা করব। তারপর কী হয়, পরে দেখা যাবে। আমাদের ট্রেবল না জেতার ৯৯.৯৯ শতাংশ সম্ভাবনা আছে। কারণ এমন কিছু কেউ কখনোই করে দেখাতে পারেনি।’

সিটির প্রতি সমর্থকদের প্রত্যাশা কম রাখার জন্যই হয়তো এমনটা বলেছেন গার্দিওলা। আপাতত তিন শিরোপায় না তাকিয়ে লড়াই চালানোই তার লক্ষ্য। মৌসুমের আসল সময়টা যতো এগোবে, দলের ভেতর লড়াইয়ের ক্ষুধা অটুট থাকাই তিনি দেখতে চান।

‘আমরা অতীতে কী করেছি, তা কোনো কিছুর নিশ্চয়তা দেয় না। আপনাকে প্রতি তিন দিন পরপর শেষ পর্যন্ত লড়াইয়ে টিকে থাকার জন্য কাজগুলো আবার করে দেখাতে হবে। আশা করি, আমরা মার্চ-এপ্রিল মাসের সেই অনুভূতি নিয়ে মে মাসে শিরোপা লড়াইয়ে নামতে পারব।’

Tags: ইপিএলএফএ কাপগার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগম্যানচেস্টার সিটিম্যানসিটিলিড স্পোর্টস
Previous Post

আইনগত বিচ্ছেদের দ্বারপ্রান্তে ব্র্যাড পিট-জোলি

Next Post

গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদে বিশ্বজুড়ে ইসরাইলী পণ্য বর্জন আন্দোলন

Next Post
গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদে ইসরাইলী পণ্য বর্জন আন্দোলন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদে বিশ্বজুড়ে ইসরাইলী পণ্য বর্জন আন্দোলন

বাংলাদেশি ক্রিকেটার পেশায় ছিলেন মালি, এখন আন্তর্জাতিক ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

পেশায় ছিলেন মালি, হলেন আন্তর্জাতিক ক্রিকেটার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT