চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এগিয়ে পিটিআই, প্রধানমন্ত্রী হতে পারবেন কি ইমরান খান?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:09 পূর্বাহ্ন 10, ফেব্রুয়ারি 2024
in আন্তর্জাতিক
A A
জনতা ইমরান খানের ছবি ধরে প্রতিবাদ করছে, বিভিন্ন ব্যক্তি মুখোশ ও মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে। এই পর্যন্ত দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ৯৯টি আসনে। দ্বিতীয় অবস্থানে আছেন নওয়াজ শরীফের মুসলীম লীগ ৫৩ আসনে। তবুও অনিশ্চিত ইমরান খানের প্রধানমন্ত্রীর আসনে বসার বিষয়টি।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের তথ্য অনুযায়ী, পাকিস্তানের জাতীয় পরিষদে মোট ২৬৬টি আসনের মধ্যে এখন পর্যন্ত ২৫০টির বেসরকারি ফলাফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার ১৩ ঘণ্টা পর শুরু হয় ফলাফল ঘোষণা। ফলাফলে ইমরান খানের পিটিআইয়ের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরাই সবচেয়ে বেশি আসনে জয়ী হলেও তার প্রধানমন্ত্রীর আসনে বসার বিষয়টি অনিশ্চিত কারণ দেশটির সেনা সমর্থন আছে দ্বিতীয় অবস্থানে থাকা নওয়াজ শরীফের দলের প্রতি।

২৫০টি আসনের ফল ঘোষণার পর তৃতীয় স্থানে আছেন বিলাওয়াল ভুট্টো জারদারি। ফল ঘোষণার শেষ পর্যায় আসলেও একক দল হিসেবে কেউ জয় পায়নি। ইমরান খানের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা বেশি জয় পেলেও যৌথভাবে সরকার গঠনের জন্য এরইমধ্যে তোড়জোর শুরু করেছেন দ্বিতীয় অবস্থানে থাকা নওয়াজ শরীফ। কারণ পাকিস্তানের সংবিধান অনুযায়ী নির্বাচনের ৭২ ঘণ্টার মধ্যেই জয়ী স্বতন্ত্র প্রার্থীদের যে কোন একটি দলে যোগ দিতে হয়।

রাজনীতিতে নাটকীয় উত্থান এবং পতনের মতোই নাটকীয় এবারের নির্বাচনে বাইশ গজের ক্যাপ্টেন ইমরানের খানের নেতৃত্ব। ভোটের ফলাফল ঘিরে নানা নাটকীয়তার পর নির্বাচনে দলের নিবন্ধন বাতিল হলেও দেখা যাচ্ছে ইমরান খান সমর্থিত স্বতন্ত্ররাই বেশি জয়ী হয়েছেন।

Tags: ইমরান খানপাকিস্তানের সাধারণ নির্বাচনপিটিআইবিলাওয়াল ভুট্টো জারদারি
Previous Post

দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন

Next Post

লেখক-পাঠকের পদভারে লোকারণ্য বইমেলা

Next Post
বইমেলা প্রাঙ্গণে বইপ্রেমীদের ভিড়, লেখক-পাঠকের পদভারে লোকারণ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

লেখক-পাঠকের পদভারে লোকারণ্য বইমেলা

নাট্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথি ও শিল্পীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইশরাত নিশাত নাট্য পুরস্কার প্রদান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT