বর্ণাঢ্য আয়োজনে আলোকিত মানুষ গড়ার প্রতিষ্ঠান বিশ্ব সাহিত্যকেন্দ্রের পঁয়তাল্লিশ বছর পূর্তি উৎসব উদ্যাপন হচ্ছে। শোভাযাত্রা, নানা সাংস্কৃতিক পরিবেশনা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে চলছে এ আয়োজন। ভবিষ্যত প্রজন্মকে আরও বেশি বই পড়ায় উদ্ধুদ্ধ করার প্রত্যয় জানিয়েছেন আয়োজকরা।







