চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পকলায় আহমেদ রুবেলকে শেষ শ্রদ্ধা, গাজীপুরে হবে দাফন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:02 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
শিল্পকলায় আহমেদ রুবেলকে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সব মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য গুণী অভিনেতা আহমেদ রুবেলের মরদেহ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে রাখা হবে। ঢাকা থিয়েটারের উদ্যোগে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আহমেদ রুবেলকে শেষ শ্রদ্ধা ও দাফন কার্য নিয়ে এমন সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নির্মাতা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। তিনি জানান, ঢাকা থিয়েটারের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আহমেদ রুবেলের মরদেহ বাংলাদেশ শিল্পকলাতে রাখা হবে। এখানে সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা নিবেদন করবেন।

এরআগে বুধবার রাতে আহমেদ রুবেলের মরদেহ রাখা হবে মোহাম্মদপুর মারকাজুলের হিম ঘরে। বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ নিয়ে যাওয়া হবে গাজীপুরে। সেখানে উত্তর ছায়াবীথি, জোড় পুকুরে আসর বাদ হবে অভিনেতার দাফন।

বুধবার সন্ধ্যায় নূরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ ছবির উদ্বোধনী শো’তে উপস্থিত থাকার কথা ছিলো আহমেদ রুবেলের। এ ছবিতেও তিনি জয়া আহসান, তারিক আনাম খানদের সহ-অভিনেতা। শো’তে যোগ দিতে বসুন্ধরা শপিং মলের বেজমেন্টে গাড়ি থেকে নামার পর অজ্ঞান হয়ে যান রুবেল। পরে একটি বেসরকারি হাসপাতালে নিলে সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

১৯৬৮ সালে নিজ শহর চাঁপাইনবাবগঞ্জে জন্ম হলেও ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ঢাকা শহরে। পরিবার সহ তিনি থাকতেন গাজীপুরে। গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’ দিয়ে নাটকে পা রাখেন তিনি। এরপর তিনি হুমায়ূন আহমেদের ‘পোকা’–তে অভিনয় তুমুল জনপ্রিয়তা লাভ করেন। এই নির্মাতার ‘বৃক্ষমানব’ নাটকটি তাকে সবশ্রেণির দর্শকের মধ্যে জনপ্রিয় করে তোলে।

নাটকের পাশাপাশি সিনেমাতেও দুর্দান্ত সব চরিত্র রূপদান করেছেন আহমেদ রুবেল। অভিনয় করেছেন চন্দ্রকথা, ব্যাচেলর, মেঘলা আকাশ, দ্য লাস্ট ঠাকুর, শ্যামল ছায়া, অলাতচক্র, লাল মোরগের ঝুঁটিতে। তার অভিনীত নূরুল আলম আতিক পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পেয়ারার সুবাস’ আগামি ৯ ফেব্রুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

Tags: আহমেদ রুবেলনাটকনূরুল আলম আতিকপেয়ারার সুবাসমরদেহলিড বিনোদনসিনেমা
Previous Post

সাভারের জনগণই আমার শ‌ক্তি: রাজীব

Next Post

‘একসাথে বসে সিনেমাটা দেখা হলোনা রুবেল ভাই’

Next Post
চ্যানেল আই অনলাইন এর সাংবাদিকরা একসাথে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘একসাথে বসে সিনেমাটা দেখা হলোনা রুবেল ভাই’

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাবিতে সংঘবদ্ধ ধর্ষণের মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT