চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়া দলে নতুন সংযোজন বার্টলেট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:32 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডানহাতি মিডিয়াম পেসার জাভিয়ের বার্টলেটের অভিষেক হয়েছিল। ওয়ানডে অভিষেকে ১৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন। দ্বিতীয় ম্যাচে না খেললেও শেষ ওয়ানডেতে ফিরে আবারও চমক দেখিয়েছেন ২৫ বর্ষী ক্রিকেটার। ম্যাচসেরার সাথে হয়েছেন সিরিজসেরাও। দুই ম্যাচেই এমন পারফরম্যান্সে বার্টলেটকে অনেকে অস্ট্রেলিয়ার পেস আক্রমণের ভবিষ্যৎ ভাবছেন।

শেষ ম্যাচে ২১ রানে ৪ উইকেট নেয়া বার্টলেট দুই ম্যাচে ৩৮ রান খরচায় ৮ উইকেট নিয়ে সিরিজসেরা হন। বড় ব্যবধানে জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে অজিরা। বিগ ব্যাশে দারুণ বোলিং করা বার্টলেট আসরের সর্বোচ্চ উইকেট শিকারী হন, তার দল ব্রিসজেন হিট হয়েছে চ্যাম্পিয়ন। সেই ধারাবাহিকতা ধরে রেখে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের খেলা প্রথম সিরিজে হলেন সেরা খেলোয়াড়।

অস্ট্রেলিয়ার পেস আক্রমণে বার্টলেটের সংযোজন নিয়ে স্টিভেন স্মিথ বলেন, ‘এটা সম্ভব। এখন আমাদের হাতে অনেক পেসার রয়েছে। আমরা পেসার সংকটে নেই। মাইকেল নেসের, স্কট বোলান্ডের সাথে ঝাই রিচার্ডসনও আছে এবং তারা বেশ গুণ সম্পন্ন।’

‘আমার মনে আছে প্রায় পাঁচ-ছয় বছর আগে গ্যাবার নেটে তাকে (বার্টলেট) মোকাবিলা করেছিলাম। মনে হয়েছিল, এই ছেলে দারুণ সিম করে, যেটা সচরাচর দেখা যায় না। আমার এমনিতেই মনে হয়েছিল ভালো করবে। এই সিরিজে তাকে দেখলাম, যেখানে অসাধারণ করল।’

‘আমি সেই সিম সম্পর্কে বলেছিলাম, এরপর যেটা করে দেখাল সেটা দেখে মনে হচ্ছে তার ভবিষ্যৎ উজ্জ্বল। এটা বেশ ভালো, তাই না? তার আত্মবিশ্বাসের অভাব নেই। এখন সে যেভাবে বল করছে, সেটা দেখা বেশ মজার।’ বার্টলেটের প্রশংসায় স্মিথ বলছিলেন।

Tags: অস্ট্রেলিয়াওয়েস্ট ইন্ডিজবার্টলেটবিবিএলব্রিসবেনলিড স্পোর্টসস্মিথ
Previous Post

দেশীয় খেলাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

Next Post

‘ত্যাগের মূল্যায়ন করবে দল’, বললেন রোকেয়া প্রাচী

Next Post
রোকেয়া প্রাচী, বাংলাদেশি রাজনীতিবিদ ও সমাজকর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ত্যাগের মূল্যায়ন করবে দল’, বললেন রোকেয়া প্রাচী

নিরাপত্তা বাহিনী পাকিস্তানে নির্বাচনী ক্যাম্পে সতর্ক অবস্থানে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে নির্বাচনী ক্যাম্পে বোমা বিস্ফোরণে ২২ জন নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT