চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ আফ্রিকাকে বড় ব্যবধানে হারালো নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:50 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ডের ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ১৭৯ রান তোলে নিউজিল্যান্ড। তাতেই ৫২৮ রানের লিড পায় কিউইরা। চতুর্থ দিনে আর ব্যাট করতে নামেনি টিম সাউদির দল। ইনিংস ঘোষণা দিয়ে সাউথ আফ্রিকাকে লক্ষ্য তাড়ায় পাঠিয়ে দেয়। ২৪৭ রানে থামে সফরকারীদের দ্বিতীয় ইনিংস। তাতে নিউজিল্যান্ড ২৮১ রানের বিশাল জয় পায়।

রানের হিসেবে অবশ্য নিউজিল্যান্ডের সবচেয়ে বড় জয় শ্রীলঙ্কার বিপক্ষে। ২০১৮ সালের ৪২৩ রানের জয়ের ম্যাচে লঙ্কানদের ৬৬০ রানের লক্ষ্য দিয়েছিল ব্ল্যাক ক্যাপসরা। ক্রাইস্টচার্চে সেই ম্যাচে জবাবে নেমে লঙ্কানরা ২৩৬ রানে গুটিয়ে গিয়েছিল।

মাউন্ট মঙ্গানুই টেস্টে বুধবার চতুর্থ দিনে বিশাল রান তাড়ায় কোনো সুবিধা করতে পারেনি সাউথ আফ্রিকা। দুই ওপেনার এডওয়ার্ড মুর ও নিল ব্র্যান্ডকে দিনের শুরুতেই হারায় । এরপর যোবায়ের হামজা ও রেনার্ড ফন টন্ড করতেরের ৬৩ রানের জুটিতে কিছুটা পথ সামনে হাঁটে ব্র্যান্ডের দল। তবে কিউই পেসার কাইল জেমিসন প্রোটিয়াদের বেশি দূর এগোতে দেননি। টন্ডারকে ৩১ রানে আর হামজাকে ৩৬ রানে ফেরান তিনি।

এরপর দলের হাল ধরার চেষ্টা করেন কিগান পিটারসেন ও ডেভিড বেডিংহ্যাম। ১৪৩ বলে ১০৫ রানের জুটি গড়েন তারা। এই জুটিতে বেডিংহ্যাম একাই করেছেন ৮৯ বলে ৮৬ রান। আর ১৬ রান আসে পিটারসেনের ব্যাট থেকে।

কিউইদের বিপক্ষে মূলত লড়াই করেছেন বেডিংহ্যাম। সাউথ আফ্রিকার দুই ইনিংস মিলিয়ে তিনি একমাত্র ফিফটি করেন। ৯৬ বলে ৮৭ রানের ইনিংস খেলে জেমিসনের তৃতীয় শিকার হন ২৯ বর্ষী এ মিডল অর্ডার ব্যাটার। ১৩ বাউন্ডারি ৩ ছক্কায় ইনিংসটি সাজানো ছিল।

শেষ উইকেটে কিছুটা দ্রুতগতিতে রান তোলেন রুয়ান ডি সোয়ার্ড ও ডেন প্যাটারসন। ২৪ বলে ২৪ রানের জুটি করে দলীয় ইনিংস ২৪৭ রানে তারা নিয়ে যান। সোয়ার্ট ৫৬ বলে ৩৬ ও ডেনের ব্যাট থেকে আসে ১৭ বলে ১৫ রান।

নিউজিল্যান্ডের পক্ষে কাইল জেমিসন নেন ৪ উইকেট। মিচেল স্যান্টনার শিকার করেন ৩ উইকেট।

এর আগে রাচিন রবীন্দ্রের ডাবল এবং কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে প্রথম ইনিংসেই ৫১১ রানের পাহাড় গড়েছিল নিউজিল্যান্ড। চাপে ভেঙে পড়া সাউথ আফ্রিকা প্রথম ইনিংসে অলআউট হয় ১৬২ রানে। ফলোঅন করানোর সুযোগ থাকলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক সাউদি। এরপর উইলিয়ামসনের দ্বিতীয় সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেটে ১৭৯ রান তোলে নিউজিল্যান্ড।

Tags: উইলিয়ামসননিউজিল্যান্ড-সাউথ আফ্রিকা টেস্টবেডিংহ্যামলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

ব্যাংকিং খাতে আওয়ামী লীগ সরকার যেভাবে জনগণের আস্থা ফেরাবে

Next Post

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অ্যাটকোর অভিনন্দন

Next Post
প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাটকোর প্রতিনিধিদের সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অ্যাটকোর অভিনন্দন

দুইজন পুরুষের ছবি, একজন সাংবাদিক ও অন্যজন বক্তা, বাংলাদেশি সংবাদ সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের তিন ক্রিকেটারকে ‘অস্ট্রেলিয়ান’ বানালো আইসিসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT