চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেঞ্চের শক্তি জানি, মেয়েরা দুর্দান্ত খেলেছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:57 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ মেয়েদের ফুটবল দল খেলা উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বেঞ্চের শক্তি আগে থেকেই জানি, এই প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে পরখ করে দেখলাম। মেয়েরা খুবই ভালো খেলেছে। যে মানসিকতা দেখিয়েছে, তা অসাধারণ। গুরুত্বপূর্ণ হচ্ছে, আমার যে খেলোয়াড়গুলো গত দুই ম্যাচ নিয়মিত খেলেছে, তাদেরকে বিশ্রাম দেয়া, ওই চেষ্টাই করেছি।’

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে লিগপর্বের শেষ ম্যাচে নিয়মিত খেলোয়াড়দের ছাড়াই ভুটানকে ৪-০ গোলে হারানোর পর এ কথাগুলোই বলেন সাইফুল বারী টিটু। বাংলাদেশ কোচ দলের ফাইনাল আগেই নিশ্চিত হওয়ায় নিয়মিত খেলোয়াড়দের না খেলিয়ে শুরুর একাদশে এনেছিলেন নয়টি পরিবর্তন।

নিয়মিত খেলোয়াড়দের বিশ্রাম দেয়ার কথা ভারতের বিপক্ষে জিতে ফাইনালের টিকিট কাটার পরই জানিয়েছিলেন সাইফুল বারী টিটু। মঙ্গলবার ম্যাচ শেষের পরও তার কন্ঠে ছিল একই সুর। বললেন, ‘এক দিন পর পর ম্যাচ হলে শারীরিকভাবে শক্তি ফিরে আসার সময় পাওয়া যায় না। আমরা সেই শক্তি ফেরানোর কাজটা করিয়েছি।’

ভুটানের বিপক্ষে বেঞ্চের ফুটবলারদের নিয়ে হেসেখেলে জয় পাওয়া নিয়ে লাল-সবুজের দলের কোচের ভাষ্য, ‘মেয়েদের নিয়ে আমি খুবই গর্বিত। আজকে ওদের একটা কথাই বলেছি। অনুশীলনে যখন প্রান্তিরা (আফিদা) তোমাদের বিপক্ষে খেলে, তখন তোমরা যেটা দেখিয়েছ, সেটাই ভুটানের বিপক্ষে খেল এবং আমি জানি, তোমরা এটা পারবে। স্রেফ নিজেদের উপর বিশ্বাস রাখ, তোমরা পারবে।’

‘মেয়েদের বলেছিলাম, ভুটান কম গোল খেতে চাইবে, হয়তো এতো বেশি গোল দিতে চাইবে না। তো তাড়াহুড়োর কিছু নেই, গোলের জন্য তড়িঘড়ির দরকার নেই। স্রেফ বল পায়ে রাখ, ক্রসগুলো দাও, সুযোগ আসবে। ’

নেপালের বিপক্ষে গোল পাওয়া মিডফিল্ডার মুনকি আক্তার আবারো মাঠে চেনান নিজের জাত। শক্তিশালী ভারতের ফুটবলারদের সঙ্গে টক্কর দিয়ে রাখেন কার্যকরী ভূমিকা। তবে আজ তাকে মাঠে নামাননি কোচ। তার পরিবর্তে ফলস নাইন পজিশনে খেলা মিডফিল্ডার ঐশী খাতুন জোড়া গোল করে যেন দেখালেন সুযোগ পাওয়া মাত্র কীভাবে লুফে নিতে হয়। কোচের প্রশংসাটাও তাই আদায় করে নিলেন।

‘যে গোলগুলো হয়েছে এগুলো নিয়ে গর্ব করা যায়। কর্ণার থেকে হেড করে গোল দিয়েছে ঐশী। আমার কেন জানি মনে হল, এরা সুযোগ পেলে ভালো ফুটবলার হবে।’

আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় কমলাপুরে শিরোপা নির্ধারণী খেলায় মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ২০২১ সালের ডিসেম্বরে হওয়া মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের প্রথম আসরেও দল দুটি শিরোপা নির্ধারণী ম্যাচে লড়েছিল। সেবার ফাইনালে ১-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় বাঘিনীরা।

প্রতিপক্ষকে নিয়ে টিটুর সাফ কথা, ‘ভারত কঠিন প্রতিপক্ষ। প্রথম ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। ওদের সমীহ করতেই হবে। আসলে ফাইনাল হচ্ছে এমন যে শরীর চলবে না, কিন্তু মন চাইবে ভালো করতে। ভারত ক্লান্ত থাকলেও ওইভাবেই প্রস্তুতি নিয়ে আসবে। আমাদেরও ওইভাবে যেতে হবে। তবে ফাইনালটা যে কেউ জিততে পারে। আসলে সেরা দলকে হারিয়েই চ্যাম্পিয়ন হতে হয়।’

Tags: কমলাপুরটিটুবাংলাদেশবীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামভুটানমেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টস
Previous Post

মিয়ানমারে ৭৫ বছরের অভ্যন্তরীণ সংঘাত, প্রভাবিত হচ্ছে বাংলাদেশ

Next Post

জাতীয় সংসদে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন

Next Post

জাতীয় সংসদে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন

প্রসঙ্গত বক্তা বা নেতা জনৈক ব্যক্তি, বাংলায় ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চিলির সাবেক প্রেসিডেন্ট নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT