চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়ে ছিনতাইয়ের শিকার উইন্ডিজ ক্রিকেটার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:34 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার উল্লাসে ভাসছেন মাঠে, খেলা উপভোগ করছেন দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকায় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ফ্যাবিয়ান অ্যালেন। মাথায় বন্দুক ঠেকিয়ে সঙ্গে থাকা মোবাইল, ব্যগসহ ব্যক্তিগত জিনিসপত্র ছিনতাই হয় ক্যারিবীয় এই অলরাউন্ডারের।

জোহানেসবার্গের জনপ্রিয় স্যান্ডটন সান হোটেলের বাইরে তাকে জিম্মি করে ছিনতাইকারীরা। এতে সাউথ আফ্রিকার এসএ টি-টুয়েন্টি লিগে খেলতে যাওয়া ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে এবং জানানো হয়েছে , সন্ত্রাসীরা ২৮ বর্ষী ফ্যাবিয়ানের কোনো ক্ষতি করেনি। লিগে পার্ল রয়্যালের হয়ে খেলছেন  এই তারকা।

ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, ‘আমাদের টিমের হেড কোচ আন্দ্রে কোলি ওয়েস্ট ইন্ডিজ টিমের আর এক ক্রিকেটার ওবেদ ম্যাকয়ের (এসএ টি-টুয়েন্টিতে খেলছেন) মারফত যোগাযোগ করেছেন ফ্যাবিয়ানের সঙ্গে। জানা গিয়েছে, ফ্যাবিয়ান ঠিক আছে। পার্ল রয়্যাল টিমের সঙ্গেই রয়েছেন।’

Tags: ওয়েস্ট ইন্ডিজছিনতাইলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

কবিতার মাঠে এক প্রতিবাদী কবি মনজুর রশীদ

Next Post

সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা

Next Post
নির্বাচনী তফসিল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত রাজনৈতিক নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা

বাংলাদেশ নারী ফুটবল দল অনুশীলন করছে মাঠে, প্রস্তুতি নিচ্ছে এশিয়ান কাপে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের কোচের আশা, এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT