চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধূসর চরিত্রে রণবীর, সঙ্গে আলিয়া-ভিকি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:20 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর জন্য রণবীর, আলিয়া, ভিকি ও অমিতাভের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধের প্রেক্ষাপটে সাজানো প্রেমের গল্প ঘিরে নির্মিত হতে যাচ্ছে সঞ্জয় লীলা বানাসালির আগামী ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’। যে ছবির মূল চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল।

গেল মাসে রাম মন্দির উদ্বোধনের পর পরই ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ বানসালির আসন্ন এই প্রজেক্ট সম্পর্কে নিশ্চিত করেন।

ইতোপূর্বেই জানা গেছে, ত্রিভূজ প্রেমের গল্পকে ঘিরেই নির্মিত হবে যুদ্ধের প্রেক্ষাপটে সাজানো প্রেমের গল্প ‘লাভ এন্ড ওয়ার’। তবে এবার জানা গেল নতুন এক তথ্য।

পিঙ্কভিলাকে ছবির সাথে সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে যে, বানসালির আসন্ন এই প্রজেক্টে রণবীর কাপুরকে দেখা যাবে ধূসর চরিত্রে অভিনয় করতে। জানা গেছে, বানসালির ছবিতে রণবীরকে ধূসর চরিত্রে কাস্ট করার মূল আইডিয়া মূলত রণবীর অভিনীত ছবি ‘অ্যানিমেল’ দেখার পরই এসেছে।

কেননা ‘অ্যানিমেল’ ছবিতে রণবীর নিজেকে যেভাবে উতরে গেছেন এভাবে হয়ত অন্য কোন অভিনেতার দ্বারা সম্ভব হতো না। তিনি যে কেবল একজন দুর্দান্ত অভিনেতাই নন, একজন সুপারস্টারও সেটিই প্রমাণ করেছেন ‘অ্যানিমেল’এ। তবে সিনেমার কোন চরিত্র সম্পর্কেই এখনও কোন ঘোষণা দেননি বানসালি নিজে।

‘গাঙ্গুবাই’ সিনেমার পর বানসালির একের পর এক প্রজেক্ট নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। আলিয়া-সালমানকে নিয়ে ‘ইনশাআল্লাহ’ তৈরির পরিকল্পনা ভেস্তে গিয়েছিল। পরবর্তীতে রণবীর সিং-আলিয়াকে নিয়ে ‘বৈয়জু বাওয়ারা’ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। অবশেষে ‘লাভ এন্ড ওয়ার’ এর মাধ্যমে সুখবর জানা গেল।

জানা গেছে, ২০২৪-এর নভেম্বরে এই ছবির শুটিং শুরু হবে। এই ছবির মাধ্যমে রাজ কাপুর পরিচালিত সঙ্গম ছবিকে শ্রদ্ধার্ঘ্য জানাবেন সঞ্জয় লীলা বানসালি। ২০২৫-এর বড়দিনে নাগাদ মুক্তি পেতে পারে ছবিটি।-পিঙ্কভিলা

Tags: 'লাভ অ্যান্ড ওয়ার'আলিয়া ভাটভিকি কৌশলরণবীর কাপুর
Previous Post

৮ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলবে ভারত

Next Post

বেঞ্চের ফুটবলারদের নিয়ে হেসেখেলে জিতল বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা জিতের খুশিতে একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বেঞ্চের ফুটবলারদের নিয়ে হেসেখেলে জিতল বাংলাদেশ

যুক্তরাষ্ট্র দূতাবাসের টেকক্যাম্পে তরুণ সাংবাদিকরা অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তরুণ সাংবাদিকদের নিয়ে প্রথমবারের মতো 'টেকক্যাম্প' করছে যুক্তরাষ্ট্র দূতাবাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT