চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালাউদ্দিন কথায় কষ্ট পেতে পারেন, আমিও পেতে পারি: ক্রীড়ামন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:17 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2024
in ফুটবল, স্পোর্টস
A A
সালাউদ্দিন ও ক্রীড়ামন্ত্রী একসঙ্গে হাসিমুখে সাক্ষাৎকারে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৩ সালের এপ্রিলে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের মিয়ানমারে অলিম্পিক বাছাইয়ের ম্যাচে অংশ নিতে না পারা নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছিল বাফুফে। আর্থিক সংকটে দল না পাঠানোর বিষয়টি জানিয়েছিলেন ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন। সেদিন বিসিবি সভাপতিকে খানিকটা খোঁচা দিয়ে কথা বলেন কাজী সালাউদ্দিন। বিষয়টি তখন ক্রীড়াঙ্গনের আলোচনার ঝড় তোলে।

অতীত সেই তিক্ততাকে পাশ কাটিয়ে গত ডিসেম্বরের শেষদিকে বাইপাস সার্জারি করানো কাজী সালাউদ্দিনকে দেখতে তার বাসায় যান ক্রীড়ামন্ত্রী। আন্তরিকভাবেই একে অন্যের সঙ্গে খোলামেলা আলাপও করেন। পরে বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন নাজমুল হাসান পাপন।

বারিধারা ডিপ্লোমেটিক জোনে অবস্থিত বাফুফে সভাপতির বাসায় মঙ্গলবার বেলা ১১টার দিকে যান ক্রীড়ামন্ত্রী। পরে সেখান থেকে বেরিয়ে অতীতের সেই ঘটনা নিয়ে স্পষ্টভাবেই নিজের মনোভাব তুলে ধরেন।

‘এত বছরের সম্পর্ক ওই একদিনের কথায় তো আর নষ্ট হয় না। ছোটবেলা থেকে মাঠে যেতামই তো উনার খেলা দেখতে। এটা তো অস্বীকার করার কোনো পথ নেই। উনার মতো কিংবদন্তি ফুটবলার বাংলাদেশে আর নেই। ছোটবেলা থেকেই বলতে গেলে মাঠে যেতাম খেলা দেখতে, উনার জন্য।’

‘অনেক সময় অনেক কথায় কষ্ট উনিও পেতে পারেন, আমি হতে পারি। একটা প্রতিক্রিয়া হল আর দেখালাম, সেটা ওখানেই শেষ। কিন্তু সম্পর্ক তো শেষ হয়নি।’

বাইপাস সার্জারির পর বাফুফে সভাপতির শারীরিক অবস্থা এখন কেমন, সেটি নিয়েও নাজমুল হাসান তার বক্তব্য রাখেন। তার ভাষ্য, ‘আমি তো আর ডাক্তার না। আমার কাছে দেখে মনে হচ্ছে আল্লাহর রহমতে উনি এখন খুব ভালো আছেন। অনেক সুস্থ আছেন। আমি প্রথমেই দেখে বললাম তাকে , হাঁটাচলা স্বচ্ছন্দেকরছেন। সেটাই দেখতে ভালো লেগেছে।’

‘তবে এত বড় সার্জারির পর রিহ্যাবের দরকার আছে। আরও কিছুদিন উনাকে রিহ্যাব করতে হবে। তারপর আমার মনে হয় তাকে আবার আগের মতো সব জায়গাতে দেখা যাবে।’

প্রায় ১০ মাস আগে বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্ন ছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ম্যাচ চলাকালে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে নিয়মিত যোগাযোগ করেন। সেখানে ফুটবল ফেডারেশন সভাপতি কেন প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করেননি শুনতে হয়। এই দূরত্ব কেন ?

প্রশ্নের উত্তরে বাফুফে সভাপতি তখন বিসিবি সভাপতিকে খানিকটা খোঁচা দিয়ে বলেন, ‘সবার ব্যক্তিত্ব তো এক না। আমি তো লোক দেখিয়ে বলব না, এই প্রধানমন্ত্রী ফোন দিয়েছে। আমি ওই রকম না। আপনাদের বুঝতে হবে। আমি ফুটবল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি ; স্বাধীনতা থেকে আজ পর্যন্ত আছি। আমি ওই নাটক করতে পারব না। আমি প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করি । আমি লোক দেখাতে পারব না। দুঃখিত, এটাই আমার চরিত্র।’

Tags: কাজী সালাউদ্দিনক্রীড়ামন্ত্রীনাজমুল হাসান পাপনবাফুফেবারিধারাবিসিবিলিড স্পোর্টস
Previous Post

রান পেয়েছেন সাকিব, ঢাকাকে ১৭৬ রানের লক্ষ্য দিল রংপুর

Next Post

শেখ হাসিনাকে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অভিনন্দন

Next Post
শেখ হাসিনা ও মেলিন্ডা গেটসের ছবি, দুই নেত্রীর সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনাকে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অভিনন্দন

সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পত্র জমা দিতে আসছেন তারকারা. Channel i News - চ্যানেল আই নিউজ

সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পত্র জমা দিলেন তারকারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT