চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরের মাটিতে সবচেয়ে ছোট ম্যাচ খেললো অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:29 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা খেলা শেষে উল্লাসে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাত্র ৬.৫ ওভারে ম্যাচ জিতেছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ৮ উইকেট ও ২৫৯ বল হাতে রেখে জয়ের মাধ্যমে রেকর্ড গড়েছে দলটি। ক্যানবেরায় খেলা তৃতীয় ওয়ানডে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে ছোট ম্যাচ। সবমিলিয়ে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সংক্ষিপ্ত ম্যাচের তালিকায় ষষ্ঠ স্থান দখল করেছে এটি।

ক্যানবেরার মানুকা ওভালে দিবা-রাত্রির ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে নেমেছিল অস্ট্রেলিয়া। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। ব্যাটে নেমে শাই হোপের দল ২৪.১ ওভার খেলে ৮৬ রানে অলআউট হয়।

জবাবে নেমে মাত্র ৬.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে অজিরা। ২১ বর্ষী ডানহাতি ওপেনার জেইক ফ্রেজার-ম্যাগার্কের ১৮ বলে ৪১ রানের এবং জশ ইংলিশের অপরাজিত ১৬ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংস ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। উইন্ডিজের দুই পেসার আলঝারি জোসেফ এবং ওশান থমাস নেন একটি করে উইকেট।

২১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন জাভিয়ের বার্টলেট। এ সিরিজের প্রথম ম্যাচে অভিষেক হওয়া ২৫ বর্ষী এ পেসার ওই ম্যাচে নিয়েছিলেন ৪ উইকেট। মোট ৮ উইকেট নিয়ে সিরিজসেরাও হয়েছেন তিনি।

এর আগে ব্যাটে নেমে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা অজি বোলারদের সামনে দাড়াতেই পারেননি। দলের মাত্র তিন ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেন এবং তাদের থেকে সবমিলিয়ে রান আসে ৫৪। বাকি আট ব্যাটার মিলে দলের স্কোরকার্ডে যোগ করেন ১৯ রান। বাকি ১৩ রান আসে অতিরিক্ত থেকে।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলেন বাঁহাতি ওপেনার অলিক অ্যাথানজে। এছাড়া স্পিনার রোস্টন চেজ ১২ এবং কেসি কার্টির ব্যাট থেকে আসে ১০ রান। অজি পেসার বার্টলেট নেন ৪ উইকেট। এছাড়া অভিষিক্ত ল্যান্স মরিস এবং অ্যাডাম জাম্পা নেন ২টি করে উইকেট।

Tags: অস্ট্রেলিয়াঅ্যাথানজেওয়েস্ট ইন্ডিজবার্টলেটম্যাগার্কলিড স্পোর্টসস্মিথহোপ
Previous Post

মিয়ানমারে ভয়াবহ যুদ্ধ: সীমান্তে অনুপ্রবেশের অপেক্ষায় বহু পরিবার

Next Post

এখনও বিনামূল্যের পাঠ্যবই পৌঁছেনি কিছু এলাকায়, লেখাপড়া শুরুতে সমস্যা

Next Post
বাংলাদেশের স্কুলে শিক্ষার্থীরা ক্লাসে পাঠ্যবই পড়ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

এখনও বিনামূল্যের পাঠ্যবই পৌঁছেনি কিছু এলাকায়, লেখাপড়া শুরুতে সমস্যা

সাবা মনোনয়ন পত্র হাতে নিয়ে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে যা বললেন সাবা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT