চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যহতি পেলেন সেই বিচারক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:52 পূর্বাহ্ন 06, ফেব্রুয়ারি 2024
in - সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যহতি পেলেন কুমিল্লার সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ মো. সোহেল রানাকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যহতি (এক্সজনারেট) দিয়ে তার আপিলটি নিষ্পত্তির রায় দিয়েছেন বলে জানান তার আইনজীবী শাহ মনজুরুল হক। সেই সাথে পূর্নাঙ্গ রায়ে সর্বোচ্চ আদালত কিছু পর্যবেক্ষণ দেবেন বলে জানান এই সিনিয়র আইনজীবী।

এক মামলায় হাইকোর্টের আদেশ অমান্যর অভিযোগে ব্যাখ্যা দাখিল করেন সোহেল রানা, তাতে সন্তুষ্ট না হয়ে সোহেল রানার প্রতি আদালত অবমাননার রুল জারি করেন হাইকোর্ট। পরে সোহেল রানা নিঃশর্ত ক্ষমা চাইলে গত ১২ অক্টোবর বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ তার নিঃশর্ত ক্ষমা প্রার্থনা গ্রহণ না করে তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। সেই সাথে তাকে সাত দিনের মধ্যে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। তবে আপিলের শর্তে কয়েক ঘন্টা পর একই বেঞ্চ থেকে ৩০ দিনের জামিন পান মো. সোহেল রানা। পরবর্তীতে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে হাইকোর্টের দেয়া কারাদণ্ডে স্থগিতাদেশ পান বিচারক মো. সোহেল রানা। পরবর্তীতে বিচারক সোহেল রানা আপিল করলে শুনানি শেষে আজ রায় দেন সর্বোচ্চ আদালত। আদালতে মো. সোহেল রানার পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী প্রবীর নিয়োগী ও শাহ মনজুরুল হক।

Tags: আদালত অবমাননাসুপ্রিম কোর্টসোহেল রানাহাইকোর্ট
Previous Post

দেশে আনা হচ্ছে কুয়েতে নিহত বাংলাদেশীর লাশ

Next Post

মার্কিন ব্রিফিংয়ে আবারও আলোচনায় বাংলাদেশের জন্য ভিসানীতি

Next Post
বাংলাদেশের ভিসা নীতির উপর মার্কিন ব্রিফিংয়ে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন ব্রিফিংয়ে আবারও আলোচনায় বাংলাদেশের জন্য ভিসানীতি

রাজা চার্লসের সঙ্গে ভক্তরা হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যান্সার আক্রান্ত রাজা চার্লসের চিকিৎসা শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT