চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসির মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় শামার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:55 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
শামার আইসিসি মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় নির্বাচিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিষেকটা স্বপ্নের মত হয়েছে শামার জোসেফের। টেস্টে নিজের প্রথম বলেই পেয়েছেন উইকেট, তাও আবার ফিরিয়েছেন স্টিভ স্মিথকে। অ্যাডিলেডে অভিষেক ইনিংসে নিয়েছেন পাঁচ উইকেট। আর সিরিজের দ্বিতীয় টেস্টে তো রচনা করেছেন মহাকাব্য। অবিশ্বাস্য পারফরম্যান্সে ক্যারিয়ারের প্রথম মাসেই আইসিসির মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন এই পেসার।

সোমবার জানুয়ারি সেরার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। শামার জোসেফের পাশাপাশি সেখানে স্থান পেয়েছেন ইংল্যান্ডের অলি পোপ ও অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড।

অ্যাডিলেডে অভিষেকে ৯৪ রান খরচায় ৫ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে ১১ নম্বরে নেমে করেছেন ৩৬ রান। দ্বিতীয় ইনিংসে উইকেট না পেলেও ১৫ রান করেন। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে উইকেট নেন একটি। দ্বিতীয় ইনিংসে রচনা করেছেন মহাকাব্য। আঙুলের চোট নিয়ে দ্বিতীয় ইনিংসে টানা ১১.৫ ওভার বল করে ৭ উইকেট শিকার করে ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় এনে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজকে। সিরিজে ১৩ উইকেট ও ৫৭ রান করে সিরিজসেরাও হয়েছেন এই পেসার।

মাসসেরায় শামার জোসেফের প্রতিদ্বন্দ্বী অলি পোপ এক টেস্টের পারফরম্যান্স দিয়েই জায়গা পেয়ে গেছেন সেরা তিনে। হায়দরাবাদে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৯৬ রান করেছিলেন এই ইংলিশ ব্যাটার। পোপের ইনিংসে ভর করেই ১৯০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা ইংল্যান্ড ভারতকে ২৩১ রানের লক্ষ্য দিতে পারে। পরে টম হার্টলির তোপে ভারতকে ২০২ রানে অলআউট করে ২৮ রানে জয় পায় ইংল্যান্ড।

মনোনয়ন পাওয়া হ্যাজেলউড জানুয়ারি মাসে টেস্টে নিয়েছেন ১৯ উইকেট। সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে ভূমিকা রেখেছেন অনন্য। অ্যাডিলেডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে নেন ৯ উইকেট। ব্রিসবেন টেস্টেও ৫ উইকেট পেয়েছেন অভিজ্ঞ এই বোলার।

Tags: আইসিসিপোপলিড স্পোর্টসশামারহ্যাজেলউড
Previous Post

‘রাজকুমার’ এর এক ফাইটের বাজেট ৭০ লাখ!

Next Post

যে হাতে পুরস্কার, সে হাতেই হাতকড়া!

Next Post
পুরস্কার গ্রহণ করছেন একজন ব্যক্তি, পেছনে পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যে হাতে পুরস্কার, সে হাতেই হাতকড়া!

টাঙ্গাইল শাড়ি তৈরি প্রক্রিয়া দেখাচ্ছে একজন কারিগর. Channel i News - চ্যানেল আই নিউজ

জিআই পণ্য হিসেবে টাঙ্গাইল শাড়ি কীভাবে ভারতের?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT