চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রাজকুমার’ এর এক ফাইটের বাজেট ৭০ লাখ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:26 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
শাকিব খান ও নায়িকা একসঙ্গে পার্টিতে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্লকবাস্টার ‘প্রিয়তমা’ ছবির ত্রয়ী জুটি সুপারস্টার শাকিব খান, প্রযোজক আরশাদ আদনান এবং পরিচালক হিমেল আশরাফ-এর নতুন ছবি ‘রাজকুমার’ মুক্তি পাবে আসন্ন রোজার ঈদে। এ ছবির মাত্র তিন মিনিটে এক ফাইটের দৃশ্যে খরচ হয়েছে ৭০ লাখ টাকা!

সম্প্রতি ফাইটের দৃশ্যের শুটিং সম্পন্ন হয়েছে জানিয়ে হিমেল আশরাফ বলেন, এমন বাজেটে বাংলাদেশে অনেক সিনেমা নির্মিত হচ্ছে। কিন্তু আমরা দর্শকদের বিশ্বমানের ছবি উপহার দেয়ার জন্য আমেরিকা এবং রাশিয়ান ফাইটার রেখেছি!

তিনি বলেন, শাকিব ভাই তার ২৪ বছরের ক্যারিয়ারে এতো রিস্ক নিয়ে ফাইটের শুটিং করেছেন বলে মনে হয় না। তাকে ডামি ইউজ করার জন্য বললেও তিনি নিজেই ঝুঁকিপূর্ণ সব দৃশ্যের অ্যাকশনগুলো সম্পন্ন করেছেন।

বাংলা ছবির অ্যাকশন দৃশ্যগুলো দর্শকরা ভারতীয় এবং তামিল ছবির মতো দেখতে চান। হিমেলের মতে, হয়তো তার চেয়ে উন্নতকিছু পাবে দর্শক।

“ভয়ে ছিলাম একটু উনিশ বিশ হলেই তিনি গুরুতর চোট পেতেন। আমাদের শুটিং বন্ধ হয়ে যেতে। কিন্তু শাকিব ভাইয়ের সচেতন সেন্সের কারণে চমৎকারভাবে আমরা ফাইট দৃশ্য শেষ করেছি। আগের ছবি ‘প্রিয়তমা’র অ্যাকশন দেখে অনেকে প্রশ্ন তুলেছেন। আশা করছি এবার সেই সুযোগ থাকবে না। আমরা কতটা মনোযোগী হয়ে ‘রাজকুমার’ করছি সেটা ছবি দেখে দর্শক বুঝতে পারবেন। সেই বিশ্বাস আমরা ‘প্রিয়তমা’ দিয়ে অর্জন করেছি।”

বর্তমানে যুক্তরাষ্ট্রে চলছে ‘রাজকুমার’ ছবির শুটিং। গেল সপ্তাহে দেশ ছাড়ার আগে হিমেল আশরাফ জানিয়েছেন, শাকিব খানকে নিয়ে আমেরিকার বিভিন্ন রাজ্যে দুই সপ্তাহ ধরে শুটিং করবেন। যেসব লোকেশন শুটিং হবে, সেগুলো বাংলাদেশি সিনেমায় আগে কখনও দেখা যায়নি।

প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’। এতে শাকিবের নায়িকা হিসেবে অভিনয় করছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

ছবিতে শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান। তিনি বলেন, ছবিতে অনেক বেশি এন্টারটেনমেন্ট আছে। শাকিব খানের ভরপুর ক্যারিশমা আছে। আমি তার বাবার চরিত্রে অভিনয় করেছি। বাবা ছেলের ইমোশন এবং সন্তানের অস্তিত্বের খোঁজ আছে। ছবিটি করার পর আমার আশাবাদ বেড়েছে। আমার মনে হচ্ছে, দর্শক ‘রাজকুমার’ দেখে যেমন ইমোশনাল হবে, তেমনিভাবে বিনোদিত হবে।

Tags: অ্যাকশন সিনেমাআরশাদ আদনানরাজকুমারলিড বিনোদনশাকিব খানসিনেমাহিমেল আশরাফ
Previous Post

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর নজরদারির নির্দেশ প্রধানমন্ত্রীর

Next Post

আইসিসির মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় শামার

Next Post
শামার আইসিসি মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় নির্বাচিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসির মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় শামার

পুরস্কার গ্রহণ করছেন একজন ব্যক্তি, পেছনে পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যে হাতে পুরস্কার, সে হাতেই হাতকড়া!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT