চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর নজরদারির নির্দেশ প্রধানমন্ত্রীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:14 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের প্রধানমন্ত্রী বৈঠকে অংশগ্রহণকারীদের সাথে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি সারাদেশে চাঁদাবাজি বন্ধে পদক্ষেপ নেওয়ারও তাগিদ দিয়েছেন তিনি।

সোমবার নতুন সরকার গঠনের পর প্রথম সচিব সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। বিকেলে সচিবালয়ে এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভা হয়। সভায় মন্ত্রিপরিষদ সচিবসহ অন্য সচিব এবং সচিব পদমর্যাদায় অন্য দফতরের কর্মরতরাও উপস্থিত ছিলেন।

বৈঠক সম্পর্কে জানাতে গিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে যে সচিব সভা হয়, সেটা নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে হয় না। প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা প্রত্যাশার কথা ও তার নির্দেশনা শুনতে চেয়েছি। প্রধানমন্ত্রী আমাদের সুস্পষ্টভাবে বলেছেন,  আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস ও আত্মসম্মান বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালন করতে।’

সচিব জানান, নতুন প্রকল্প নেওয়ার ক্ষেত্রে খুবই সতর্ক হওয়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, তার মূল লক্ষ্য হলো জনমানুষের অবস্থার উন্নয়ন। কাজেই প্রকল্প থেকে জনমানুষের উন্নয়ন হয়েছে কি না, সেটা তিনি জানতে চাইবেন। কাজেই নতুন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সেই বিষয়টি দেখতে বলেছেন প্রধানমন্ত্রী।

সভার শুরুতে প্রধানমন্ত্রীকে সচিবদের পক্ষ থেকে মন্ত্রিপরিষদ সচিব ফুল দিয়ে অভিনন্দন জানান। এরপর উপস্থিত সচিবদের উদ্দেশে সূচনা বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

এসময় বাজার পরিস্থিতি, খাদ্য, অর্থনীতি, জ্বালানি, কৃষি, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নসহ অন্তত ১০টি বিষয়ে সরকারপ্রধান দিকনির্দেশনা দেন।

Tags: প্রধানমন্ত্রীশেখ হাসিনা
Previous Post

৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসছে প্রাপ্তবয়স্কদের ছবি

Next Post

‘রাজকুমার’ এর এক ফাইটের বাজেট ৭০ লাখ!

Next Post
শাকিব খান ও নায়িকা একসঙ্গে পার্টিতে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘রাজকুমার’ এর এক ফাইটের বাজেট ৭০ লাখ!

শামার আইসিসি মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় নির্বাচিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসির মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় শামার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT