চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশংসা পাচ্ছে জোভান-কেয়ার ‘আগন্তুক’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:42 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
একজন নারী ও একজন পুরুষ প্রেমের মধ্যে আবেগপ্রবণ দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গল্পটা একজোড়া যুবক-যুবতীর। যারা সম্পর্কে পরস্পরের কাজিন। তাদের চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান এবং কেয়া পায়েল।

নাটকের গল্পে দেখা যায়, জোভান মনে মনে কেয়া পায়েলকে ভালোবাসলেও কখনো প্রকাশ করতে পারেননি। বরং ‘গুড ফ্রেন্ড’ হিসেবে পরিচয় দিয়েছেন। চাকরির খোঁজে কেয়া পায়েল ঢাকা এসে উঠেন তার কাজিন জোভানের চিলেকোঠায়। হঠাৎ একদিন পায়েল বুঝতে পারেন তিনি অন্তঃসত্ত্বা!

তার সবকিছু এলোমেলো হয়ে যেতে শুরু করে। কিছুদিন পর নাটকীয়তার মাধ্যমে জোভানও বিষয়টি জানতে পারেন যে, বিয়ের আগেই অন্তঃসত্ত্বা কেয়া পায়েল। প্রশ্ন হচ্ছে কে এই অনাগত সন্তানের বাবা, জোভান নাকি অন্য কেউ! এরপর ঘটে ভিন্ন এক ঘটনা।

অভিনেতা ফারহান আহমেদ জোভানের এমন গল্পভাবনায় নির্মিত হয়েছে নাটক ‘আগন্তুক’, পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। মোহাম্মদ কামরুজ্জামানের প্রযোজনায় কেএস এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচারিত হয়েছে। দু’দিন আগে আগে প্রচারিত হওয়া নাটকটি এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ১৫ লাখের বেশি দর্শক দেখেছেন। কমেন্ট বক্সে দর্শকদের প্রশংসা সূচক মন্তব্য চোখে পড়েছে দেড় হাজারের অধিক।

নাটকটি প্রচারের পর থেকে দর্শকদের কাছ থেকে ইতিবাচক রেসপন্স পাচ্ছেন কেয়া পায়েল। তিনি জানান, নাটকে তাকে সচরাচর যে ধরনের চরিত্রে দেখা যায়, ‘আগন্তুক’ তার থেকে একেবারেই আলাদা। অনাকাঙ্ক্ষিত একজনের পৃথিবীতে আগমনের গল্প, এটি নির্মাতা সুন্দরভাবে উপস্থাপন করেছেন। পায়েল বলেন, জোভানের সঙ্গে এর আগে বহু কাজ করেছি। আগন্তুক নাটকের মাধ্যমে বিশেষ করে দর্শক আমাকে নতুনভাবে পেল।

পরিচালক হিমি বলেন, বিয়ের আগেই প্রেগন্যান্ট হয়ে যাওয়াটাকে আমাদের সোসাইটি খারাপভাবে দেখে। নাটকটি নির্মাণের সময় আমি নিজেও কনফিউশনে ছিলাম, কাজটি দেখে দর্শক কী যে বলবে! কিন্তু প্রচারের পর এমনটা হয়নি। আমাদের দর্শকদের চিন্তাভাবনায় অনেক পরিবর্তন এসেছে। আমরা এই নাটকের মাধ্যমে যে বার্তা দেয়ার চেষ্টা করেছি, সেটা দর্শক পজিটিভভাবে গ্রহণ করেছেন। আমরা মনে করি এটা আমাদের সার্থকতা।

Tags: আগন্তুককেএস এন্টারটেইনমেন্টকেয়া পায়েলপ্রযোজক মোহাম্মদ কামরুজ্জামানফারহান আহমেদ জোভানমাহমুদুর রহমান হিমি
Previous Post

টিজারে তামিল ব্লকবাস্টার ‘থেরি’র হিন্দি রিমেক

Next Post

মিয়ানমারের ছোড়া মর্টার শেলের আঘাতে বাংলাদেশে নিহত ২

Next Post
মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে বাংলাদেশে নিহত ২. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের ছোড়া মর্টার শেলের আঘাতে বাংলাদেশে নিহত ২

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা ক্রস করে উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপের সঙ্গে অংশীদারিত্ব ও সহযোগিতার নতুন চুক্তির পথে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT