চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় জয়ে সিরিজে সমতা আনলো ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:42 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা উল্লাসে ভাসছে, মাঠে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-ইংল্যান্ডের পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে হেরে প্রচুর সমালোচনার সম্মুখীন হয়েছিল স্বাগতিক ভারত। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ১০৬ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা এনেছে রোহিত শর্মার দল। ম্যাচ সেরা হয়েছেন দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেয়া পেসার জাসপ্রীত বুমরাহ।

বিশাখাপত্তমে দ্বিতীয় টেস্টের চতুর্থ ইনিংসে জয়ের জন্য সফরকারী ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৯৯ রান। তৃতীয় দিন শেষে এক উইকেট হারিয়ে ৬৭ রানে দিনের খেলা শেষ করেন স্টোকসরা। শেষ দুই দিনে ৩৩২ রানের প্রয়োজন হলেও চতুর্থ দিনের দুই সেশন খেলে বাকি উইকেট হারিয়ে থ্রি লায়ন্সরা তুলতে পারে সবমিলিয়ে ২৯২ রান। ১০৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেন প্রথম ইনিংসে ফিফটি পাওয়া জ্যাক ক্রলি। গত ১০ বছরে ভারতের মাটিতে দুই ইনিংসে ফিফটি পাওয়া তৃতীয় ব্যাটার ক্রলি। এছাড়া বেন ফোকস ও হার্টলি উভয় ৩৬ রানের ইনিংস খেলেন। ভারতের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন বুমরাহ ও রবীচন্দন অশ্বিন।

এর আগে বিশাখাপত্তমের রাজাশেখর রেড্ডি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাঁহাতি ওপেনার যশ্বী জয়সওয়াল ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পূর্ণ করে ২০৯ রানে আউট হন। এছাড়া শুভমন গিল এবং অভিষিক্ত রজত পাতিদারের ৩৪ ও ৩২ রানের ছোট দুটি ক্যামিওতে ভারতের সংগ্রহ দাড়ায় ৩৯৬ রান। ৩টি করে উইকেট নেন জেমস অ্যান্ডারসন, রেহান আহমেদ ও অভিষিক্ত শোয়েব বশির। টম হার্টলি নেন বাকি উইকেটটি।

জবাবে নেমে খুব একটা ভালো হয়নি স্টোকসদের প্রথম ইনিংস, ২৫৩ রানে অলআউট হয় ইংল্যান্ড। সর্বোচ্চ ৭৬ রান আসে ওপেনার জ্যাক ক্রলির ব্যাট থেকে। এছাড়া অধিনায়ক বেন স্টোকস করেন দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান। বাকিদের আসা-যাওয়ায় প্রথম ইনিংসে ১৪৩ রানে এগিয়ে যায় ভারত। ডানহাতি পেসার জাসপ্রীত বুমরাহ নেন ৬ উইকেট। এছাড়া কুলদীপ যাদব ৩টি এবং অক্ষর প্যাটেল নেন একটি উইকেট।

দ্বিতীয় ইনিংসে ১৪৩ রানে এগিয়ে থাকা ভারত ব্যাটে নেমে আরও ২৫৫ রান যোগ করে তৃতীয় দিন অলআউট হয়। ক্যারিয়ারের তৃতীয় শতকের দেখা পান শুভমন গিল। সেঞ্চুরিসহ ১০৪ রানে আউট হন। এছাড়া অক্ষর প্যাটেল করেন ৪৫ রান। চতুর্থ ইনিংসে জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য দাড়ায় ৩৯৯ রান। এ ইনিংসে দুর্দান্ত বল করেন টম হার্টলি, নেন ৪ উইকেট। এছাড়া রেহান আহমেদ ৩টি ও অ্যান্ডারসন ২টি উইকেট নেন।

Tags: অশ্বিনইংল্যান্ডক্রলিগিলজয়সওয়ালফোকসবুমরাহভারতলিড স্পোর্টসশোয়েব
Previous Post

বাইডেনের চিঠি, বিএনপি এখন কী বলবে: ওবায়দুল কাদের 

Next Post

মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলে বাংলাদেশি নারীসহ নিহত ২

Next Post
রোহিঙ্গা ক্যাম্পে মানুষজন বসে আছেন, পাহাড়ের পাদদেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলে বাংলাদেশি নারীসহ নিহত ২

বাংলাদেশ ক্রিকেট দল সিরিজ জিতে সুপার লিগের শীর্ষে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কা সিরিজের আগেই স্পন্সর পাচ্ছে জাতীয় দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT