চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেরার বিষয়ে কোহলির সঙ্গে কথা বলবে বোর্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:01 অপরাহ্ন 04, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
রোহিত শর্মা অনুশীলনে ব্যস্ত, ক্রিকেট মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজে প্রথম দুটিতে না খেলার কথা জানিয়েছিলেন বিরাট কোহলি। বর্তমানে পরিবার নিয়ে দেশের বাইরে আছেন এই মহাতারকা ব্যাটার। সিরিজের বাকি তিনটি টেস্টেও কোহলির ফেরার বিষয়টি এখনও অনিশ্চিত। তবে ফেরার বিষয়ে দ্রুতই কোহলির সঙ্গে কথা বলবে দেশটির ক্রিকেট বোর্ড।

বোর্ডের এক সুত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া বলেছে, ‘মাঠে ফেরার জন্য কোহলিকে কোনো চাপ দেবে না বোর্ড। ভারতের বর্তমান দলের মিডল অর্ডার অভিজ্ঞ না হওয়াতে কোহলির সঙ্গে বসবে তারা। তবে সিদ্ধান্ত পুরোটাই কোহলির ওপর। বোর্ড তার ব্যক্তিগত জায়গাকে সম্মান করে।’

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মিডল অর্ডারে ব্যাটিং করছেন শ্রেয়াস আয়ার, রজত পাতিদার, অক্ষর প্যাটেল ও শ্রীকর ভরত। চোটের কারণে নেই লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা। জাদেজার সিরিজে খেলা নিয়ে শঙ্কা থাকলেও তৃতীয় টেস্টে ফিরতে পারেন রাহুল। সুত্র বলছে, ‘রাহুল ঠিকভাবেই সেরে উঠছে। ওর তৃতীয় টেস্টে ফেরার জোরালো সম্ভাবনা আছে।’

সিরিজের প্রথম দুই ম্যাচ থেকে কোহলি ছুটি নেয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্টে দাবি করা হয়েছিল- মায়ের অসুস্থতার জন্য মাঠে অনুপস্থিত কোহলি। তখনই এমন গুজবকে ভুয়া আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়কের ভাই বিকাশ। তবে কোহলির আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সতীর্থ ডি ভিলিয়ার্স জানিয়েছেন ভিন্ন তথ্য। প্রোটিয়া তারকা বলেছেন, দ্বিতীয় সন্তানের বাবা-মা হতে চলেছেন কোহলি-আনুশকা দম্পতি।

Tags: কোহলিবিসিসিআইভারতভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজলিড স্পোর্টস
Previous Post

যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ‘রাজকুমার’

Next Post

এলপি গ্যাসের দাম আবারও বাড়ল

Next Post
বাজারে এলপি গ্যাসের সিলিন্ডার সংগ্রহের জন্য একজন ব্যক্তি কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এলপি গ্যাসের দাম আবারও বাড়ল

ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, দর্শকরা মাঠে বসে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উইলিয়ামসনের রেকর্ড, বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT