চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চা উৎপাদনে অতীতের সব রেকর্ড ভাঙল বাংলাদেশ

এম এ সালাম by এম এ সালাম
12:07 অপরাহ্ন 04, ফেব্রুয়ারি 2024
in অর্থনীতি, কৃষি
A A
চা বাগানে শ্রমিকরা চা পাতা সংগ্রহ করছে, সবুজ মাঠে কাজের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে এক বছরে ১০ কোটি ২৯ লাখ কেজি বেশি চা উৎপাদন করে ১৭০ বছরের ইতিহাসে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ। কয়েক বছর ধরে ১০ কোটি কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও এবারই প্রথম লক্ষ্যমাত্রা অর্জনে এমন সফলতা এসেছে। ২০২৩ সালে দেশের বাগানগুলো থেকে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১০ কোটি ২০ লাখ কেজি।

এবার লক্ষ্যমাত্রার চেয়ে ৯ লাখ কেজি বেশি চা উৎপাদন হয়েছে।

২০২৩ সালে দেশে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১০ কোটি ২০ লাখ কেজি। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে মোট প্রায় ১০ কোটি ২৯ লাখ ৯৯ হাজার কেজি চা উৎপাদন হয়েছে। নতুন রেকর্ড সৃষ্টি বাংলাদেশের চা শিল্পের ১৭০ বছরের ইতিহাসে একটি বিশাল অর্জন। ২০২১ সালে ৯ কোটি ৬৫ লাখ ৬ হাজার কেজি চা উৎপাদন হয়েছিল, এতদিন সেটাই ছিল চা শিল্পের রেকর্ড। এরপর ২০২২ সালে ১০ কোটি কেজির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বছর শেষে উৎপাদন পাওয়া যায় ৯ কোটি ৩৮ লাখ ২৯ হাজার কেজি। সবশেষ ২০২৩ সালে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় ১০ কোটি ২০ লাখ কেজি।

তবে চা বাগান মালিকদের অভিযোগ, চায়ের উৎপাদন খরচ অনেকে বেড়েছে। কিন্তু বিগত ৫ বছরে চায়ের দাম বাড়েনি। আর চোরাই পথে ভারত থেকে নিম্ন মানের চায়ে দেশ সয়লাব হওয়ায় এর উৎপাদন মূল্যও মিলছে না।

দেশে ১৬৮ টি চা বাগান রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৯২টি চা বাগান মৌলভীবাজার জেলায়। ১৮৫৪ সালে সিলেটের মালনীছড়ায় প্রথম চায়ের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। সে হিসাবে প্রায় ১৭০ বছর ধরে দেশে চা উৎপাদন হচ্ছে। গত কয়েক বছর ধরে ১০ কোটি কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও এবারই প্রথম লক্ষ্যমাত্রা অর্জনে সফলতা এসেছে।

চা বাগানের মালিকরা বলছেন, দেশে চায়ের উৎপাদন খরচ অনেকে বেড়েছে। কিন্তু বিগত ৫ বছরে চায়ের দাম বাড়েনি। বাগান মালিকরা তেমন দাম পান না। চোরাইপথে ভারত থেকে নিম্ন মানের চায়ে দেশ সয়লাভ হওয়ায় এর উৎপাদন মুল্যও মিলছে না। এই অবস্থা চলতে থাকলে তারা নিরুৎসাহিত হবেন।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজড়া বলেন, সরকার চায়ের দামের দিকেও লক্ষ্য রাখতে হবে। বাজার ধর সমন্বয় রেখে চায়ের মূল্য নির্ধারণ করে দেওয়া হলে চা বাগান মালিকরাও বাঁচবে আর শ্রমিকরাও বাঁচবে। মালিকরা যদি ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে তাহলে ২০০ বছরের এতো বড় প্রতিষ্ঠান বন্দ হওয়ার আশংকা করেন চা শ্রমিক নেতা।

বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ কে এম রফিকুল হক জানান, চায়ের উৎপাদন বাড়াতে সমতলে চা চাষে প্রণোদনা দেয়া হয়েছে। এছাড়া বিনামূল্যে চারা ও মেশিনারিজ বিতরণ করা হয়েছে। ফলে উত্তরাঞ্চল এবং সমতলেও চা চাষের পরিমাণ বেড়েছে।

শ্রীমঙ্গল বাংলাদেশ চা গবেষনা কেন্দ্র’র পরিচালক  ড. ইসমাইল হোসেন বলেন, চা বোর্ডের চেয়ারম্যান, বাগান মালিক, শ্রমিকদের সমন্বিত প্রচেষ্টায় এই সাফল্য এসেছে। বাগানগুলোতে পুরনো গাছ সরিয়ে নতুন গাছ লাগানোর দিকে নজর দেয়া হয়েছে। এতেও সুফল মিলেছে।

Tags: বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন
Previous Post

ইরান সমর্থিত গোষ্ঠীর ৮৫ লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা

Next Post

মিয়ানমারের গোলাগুলিতে কেঁপে উঠছে ঘুমধুম-তুমব্রু সীমান্ত

Next Post
অগ্নিসংযোগের ক্ষতিগ্রস্ত এলাকা ও ধ্বংসপ্রাপ্ত সামগ্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের গোলাগুলিতে কেঁপে উঠছে ঘুমধুম-তুমব্রু সীমান্ত

পুনমের স্বামী ও তিনি একসঙ্গে বসে খাবার খাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মৃত্যুর গুজব প্রসঙ্গে যা বললেন পুনমের স্বামী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT