চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে অল্প রানে গুটিয়ে সেমির সুবাস পাচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:27 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জয়ের উল্লাসে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেমিফাইনালে খেলার পথে টাইগার যুবাদের বাধা হয়ে দাঁড়িয়েছিল রানরেটের সমীকরণের মারপ্যাচ। সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে ৪০.৪ ওভারে মাত্র ১৫৫ রানে অলআউট করে দিয়ে শেষ চারে ওঠার দারুণ সম্ভাবনা জাগিয়েছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিতে যেতে হলে ৩৮.১ ওভারে টাইগারদের ১৫৬ রানের লক্ষ্যে যেতে হবে। 

সুপার সিক্সে নিজেদের দুই ম্যাচ জিতে গ্রুপ-১ থেকে ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে ভারতের। এই গ্রুপ থেকে সেমির পথের লড়াইটা এখন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে। ৪ ক্যারি পয়েন্ট নিয়ে সুপার সিক্সে এসেছে পাকিস্তান। এই পর্বে নিজেদের প্রথম ম্যাচেও জিতেছে তারা। ফলে বাংলাদেশ থেকে দুই পয়েন্ট এগিয়ে আছে তারা, এমনকি রান রেটেও এগিয়ে।

পাকিস্তানের নেট রান রেট +১.০৬৪। বাংলাদেশের পয়েন্ট ৪ আর নেট রান রেট +০.৩৪৮। তবে বাংলাদেশ আজকের ম্যাচে জিতলে তাদের পয়েন্ট হবে পাকিস্তানের সমান ৬। মাহফুজুর রহমান রাব্বির দল ৩৮.১ ওভারের মধ্যে জিতলে তারা প্রতিপক্ষের রানরেট টপকে কাটবে সেমির টিকিট।

বেনোনিতে শনিবার টসে জিতে আগে ফিল্ডিং বেছে নেয় টাইগার অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। দলীয় ৩৭ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। শামিল হোসেন ১৯ রান করে রোহানাত দৌল্লা বর্ষণের বলে বোল্ড হন।

টিম টাইগার্সের ধারালো বোলিংয়ে পাকিস্তান নিয়মিত বিরতিতে উইকেট হারায়। আরিফুল ইসলামের দারুণ রানআউটে ড্রেসিংরুমে ফেরেন অধিনায়ক সাদ বেগ। চতুর্থ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ধীরগতির ব্যাটিংয়ে ৬৭ বলে ২৪ রান করেন আরেক ওপেনার শাহজাইব খান।

৮৯ রানের মধ্যেই প্রতিপক্ষের ৬ উইকেট তুলে নিয়ে চালকের আসনে বসে লাল-সবুজের দল। সপ্তম উইকেটে আরাফাত মিনহাস ও আলী আসফান্দ ৪৩ রানের জুটি গড়ে হালকা প্রতিরোধ গড়েন। শেখ পারভেজ জীবনের বলে গালি অঞ্চলে ১৯ রান করা আসফান্দের দুর্দান্ত ক্যাচ নেন আহরার আমিন। খানিক পর উবায়েদ শাহকে বোল্ড করেন জীবন।

বর্ষণের বলে বোল্ড হন মোহাম্মদ জিশান। টাইগার কাপ্তান রাব্বির বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়ার আগে ৪০ বলে ৪টি চার ও এক ছক্কায় দলের হতে সর্বাধিক ৩৪ রানের ইনিংস খেলেন।

বাংলাদেশের পক্ষে দুরন্ত বোলিং নৈপুণ্য দেখিয়ে ১০ ওভারে ৩ মেডেনসহ ২৪ রানের বিনিময়ে ৪ উইকেট পান জীবন। ৮ ওভারে এক মেডেনসহ বর্ষণও দখল করেন ৪ উইকেট। একটি উইকেট পকেটে পুরেন রাব্বি।

Tags: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজীবনপাকিস্তানবর্ষণবাংলাদেশরাব্বিলিড স্পোর্টস
Previous Post

আশা ও শঙ্কার দোলাচলে পাকিস্তানের সাধারণ নির্বাচন

Next Post

‘ইশরাত নিশাত নাট্য পুরস্কার’-এ মনোনয়ন পেলেন যারা

Next Post
ইশরাত নিশাত নাট্য পুরস্কার মনোনয়ন বিষয়ক আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ইশরাত নিশাত নাট্য পুরস্কার’-এ মনোনয়ন পেলেন যারা

নারায়ণগঞ্জে অগ্নিনির্বাপণ কাজ চালাচ্ছেন দমকলকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জের আগুন নিয়ন্ত্রণে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT