শীতকাল মানেই কনকনে হিমেল হাওয়া আর কুয়াশার চাদর ভেদ করে পিঠাপুলির উৎসবে মেতে ওঠা। বাহারি নাম ও নানা স্বাদের ঐতিহ্যবাহী পিঠা নিয়ে এবার, চায়ের শহর মৌলভীবাজারে হয়েছে পিঠা উৎসব। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘অধ্যায়’র উদ্যোগে উৎসবে ছিলো মুখরোচক নানান পিঠা। উৎসবে ভীড় করেন নতুন প্রজন্মসহ সব বয়সী মানুষ।







