চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রিনউডকে ‘ধর্ষক’ বলার দায়ে অভিযুক্ত বেলিংহ্যাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:05 পূর্বাহ্ন 03, ফেব্রুয়ারি 2024
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লা লিগায় জোসেলুর জোড়া গোলে গেটাফেকে ২-০ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলেও অস্বস্তিতে পড়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টদের তরুণ তারকা জুড বেলিংহ্যামের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। প্রতিপক্ষ দলের খেলোয়াড় ম্যাসন গ্রিনউডকে নাকি তিনি ধর্ষক বলে সম্বোধন করেছেন।

গেটাফের মাঠে গত বৃহস্পতিবার ম্যাচ চলাকালীন সময়ে গ্রিনউডকে নিয়ে তার জাতীয় দলের সতীর্থ বেলিংহ্যাম বাজে মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। স্প্যানিশ এক রেডিও চ্যানেল স্বাগতিক দলের এমন অভিযোগের খবরটি জানায়।

অভিযোগের বিষয়ে শুক্রবার লা লিগা বলেছে, গেটাফের দায়ের করা অভিযোগটি তারা খতিয়ে দেখবে। ঘটনাটি আদৌ ঘটেছে কিনা, তা নির্ধারণে একজন লিপ রিডার নিয়োগ দেয়া হবে।

এ ব্যাপারে রিয়াল মাদ্রিদ ও গেটাফের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বেলিংহ্যামের এক প্রতিনিধি একটি গণমাধ্যমের কাছে মন্তব্য ডানে বিরত থাকেন। গেটাফের অভিযোগ প্রমাণিত হলে বেলিংহ্যামের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হতে পারে, তা স্পষ্ট নয়।

২০২২ সালের জানুয়ারিতে গ্রিনউডের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়। বিষয়টির স্বপক্ষে জোরালো প্রমাণ না থাকায় ও সাক্ষীরা নিজেদের প্রত্যহার করে নেয়ায় ইংল্যান্ডের প্রসিকিউটররা ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মামলাটি খারিজ করে দেয়। গত বছরের সেপ্টেম্বরে ইংলিশ ফরোয়ার্ড ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে গেটাফেতে যোগ দেন।

Tags: গেটাফেগ্রিনউডবেলিংহ্যামরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
Previous Post

শেষ ম্যাচে হোঁচট খেলেও চূড়ান্ত পর্বে আর্জেন্টিনা

Next Post

পদ্মশ্রী বন্যাকে সংবর্ধনা দেবে সংগীত সংগঠন সমন্বয় পরিষদ

Next Post
বাংলাদেশের একজন নারী নেতা, পরিপাটি পোশাক ও গহনা পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মশ্রী বন্যাকে সংবর্ধনা দেবে সংগীত সংগঠন সমন্বয় পরিষদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইটিইউ মহাসচিবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইটিইউ মহাসচিবের অভিনন্দন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT